শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

আর কোন নতুন খেলোয়াড় দলে নিবে না রিয়াল: আনচেলত্তি

#
news image

ট্রান্সফার উইন্ডোর শেষ সপ্তাহে আর কোন খেলোয়াড়কে দলভূক্ত না করার কথা জানিয়েছেন  রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি। এমনকি স্ট্রাইকার মার্কো আসেনসিও  দল ছেড়ে চলে গেলেও তার স্থানে কাউকে আপাতত নেয়া হচ্ছেনা বলে জানিয়ে দিয়েছেন রিয়াল বস। 
লা লিগা চ্যাম্পিয়নরা এবারের গ্রীষ্মে ডিফেন্ডার এন্টোনিও রুডিগার ও মিডফিল্ডার অরেলিয়েন টিচুমেনিকে দলে নিয়েছে। যদিও গত মৌসুমের দল থেকে বেরিয়ে গেছেন কাসেমিরো, ইসকো, গ্যারেথ বেল ও লুকা জোভিচ। 
শনিবার এক সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেছেন, ‘নতুন কোন চুক্তি প্রসঙ্গে আমি কিছু জানিনা। আসেনসিওর বিষয়টি নিয়েও আমরা অপেক্ষায় আছি। ২ সেপ্টেম্বরের মধ্যে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। আসেনসিও যদি দলে থেকেও যান তবে সে আমাদের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবেই থাকবেন। তার সামনে যদি ভাল কোন প্রস্তাব থাকে তবে ভিন্ন বিষয়। তবে সে থাকলে আমরা খুশী হবো। গত বছর সে আমাদের জন্য অনেক কিছু করেছে।’
স্প্যানিশ আন্তর্জাতিক মিডফিল্ডার আসেনসিও গত মৌসুমে ১৯টি লা লিগা ম্যাচে মূল একাদশে খেলেছেন। এছাড়াও ১২টি ম্যাচে বেঞ্চ থেকে মাঠে নেমেছেন। ক্যারিয়ার সেরা ১০টি গোলও এসেছে তার কাছ থেকে। কিন্তু মৌসুম যত গড়িয়েছে তিনি ফেডে ভালভার্দে ও রাইট উইংয়ে রডরিগোর কাছে জায়গা হারিয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগে চেলসি ও ম্যানচেস্টার সিটির বিপক্ষে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন রডরিগো। আনচেলত্তি বলেছেন আসেনসিও যদি চলেও যান রিয়াল তার স্থানে নতুন কাউকে নেবার জন্য মুখিয়ে নেই। আনচেলত্তি বলেন, ‘রিয়ালের সম্পদ প্রচুর। কেউ যদি এই মুহূর্তে চলেও যায় আমরা নতুন কাউকে দলে নিব না, বিশেষ করে আসেনসিওর কথা বলাই যায়। তার স্থানে নতুন কাউকে এই মুহূর্তে প্রয়োজন নেই। 
গত সপ্তাহে মিডফিল্ডার কাসেমিরো রিয়াল ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন। আনচেলত্তি বলেছেন বার্নব্যুতে মিডফিল্ডার হিসেবে থেকে যাচ্ছেন ডানি সেবালোস। তাকে নিয়ে তোন শঙ্কা নেই বলেও জানা গেছে। সেবালোস এখনো খুব একটা বেশী ম্যাচ খেলেনি। তবে আগামী কয়েক সপ্তাহে দলের সবাইকেই মাঠে নামানোর ইঙ্গিত দিয়েছেন রিয়াল বস। 

প্রভাতী খবর ডেস্ক

২৮ আগস্ট, ২০২২,  9:43 PM