শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

৯ গোল খেয়ে ছাঁটাই হলো কোচ

#
news image

লিভারপুলের মাঠে রেকর্ড ব্যবধানে হারের ধাক্কা বেশ জোরেই লাগল কোচ স্কট পার্কারের ক্যারিয়ারে। বিব্রতকর ওই অভিজ্ঞতার তিন দিন পর এই ইংলিশ কোচকে ছাঁটাই করল বোর্নমাউথ। অ্যানফিল্ডে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে ৯-০ গোলে উড়ে যায় আসরের নবাগত দলটি। প্রতিপক্ষের দাপুটে ফুটবলের সামনে পুরো ম্যাচে এক মুহুর্তের জন্যও মাথা তুলে দাঁড়াতে পারেনি তারা। প্রথমার্ধে পাঁচটি ও দ্বিতীয়ার্ধের চার গোলে প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড স্পর্শ করে লিভারপুল। বোর্নমাউথে ৪১ বছর বয়সী কোচের শেষটা সুখকর না হলেও, এখানে মাঝের সময়টা বেশ ভালোই কেটেছে তার। ২০২১ সালের জুনে দায়িত্ব নিয়ে অভিষেক মৌসুমেই দলটিকে চ্যাম্পিয়নশিপে রানার্সআপ করিয়ে তুলে আনেন প্রিমিয়ার লিগে। ইংলিশ ফুটবলের শীর্ষ লিগে ফেরাটাও দারুণ হয় তাদের। প্রথম ম্যাচে তারা হারিয়ে দেয় অ্যাস্টন ভিলাকে, ২-০ গোলে। তবে পরের তিন ম্যাচেই হেরে যায় দলটি, যার সবশেষটি ওই ৯-০ গোলে। বিদায়বেলায় পার্কারকে ধন্যবাদ জানিয়ে বোর্নমাউথের মালিক ম্যাক্সিম ডেমিন বলেছেন, “দল ও একটা ক্লাব হিসেবে উন্নতির ধারা ধরে রাখতেই এই সিদ্ধান্ত।”

প্রভাতী খবর ডেস্ক

৩০ আগস্ট, ২০২২,  11:11 PM