শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

‘বিশ্বসেরাদের একজন’ দলে টানল ভালেন্সিয়া

#
news image

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তির মেয়াদ শেষে ‘বেকার সময়’ কাটাচ্ছিলেন এদিনসন কাভানি। গ্রীষ্মকালীন দলবদলের শেষ দিকে এসে পেয়ে গেলেন নতুন ঠিকানা। স্প্যানিশ ক্লাব ভালেন্সিয়ায় যোগ দিলেন উরুগুয়ের এই স্ট্রাইকার। নিজেদের ওয়েবসাইটে সোমবার রাতে কাভানির সঙ্গে চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেয় ভালেন্সিয়া। দলটির সঙ্গে এক বছরের চুক্তি করেছেন ৩৫ বছর বয়সী তারকা। এই প্রথম স্প্যানিশ ফুটবলে খেলবেন কাভানি। ক্লাব ক্যারিয়ারে এর আগে উরুগুয়ে, ইতালি, ইংল্যান্ড ও ফ্রান্সের ফুটবলে খেলেছেন তিনি। ২০১০-১৩ পর্যন্ত নাপোলিতে খেলে পাড়ি জমান পিএসজিতে। ব্যক্তিগত ও দলগত সাফল্যের হিসেবে সেখানেই তার ক্যারিয়ারের সবচেয়ে সফল অধ্যায় কাটে। প্যারিসের দলটিতে ছয়টি লিগ ওয়ানসহ অনেক শিরোপা জেতেন তিনি। ২০২০ সালের অক্টোবরে সেখান থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি দেন কাভানি। প্রিমিয়ার লিগের সফলতম ক্লাবটিতে দুই বছরে ১২টি গোল করেন তিনি। চুক্তির মেয়াদ শেষে জুনে ‘ফ্রি এজেন্ট’ হয়ে যান ২০১১ সালে উরুগুয়ের হয়ে কোপা আমেরিকা জয়ী কাভানি। বিভিন্ন ক্লাবের অনেক সাফল্যের নায়ক এমন একজনকে পেয়ে দারুণ খুশি ভালেন্সিয়া। বিবৃতিতে উচ্ছ্বাস প্রকাশ করেছে গত মৌসুমের লা লিগায় নবম হওয়া দলটি। “ক্যারিয়ার জুড়ে, তিনি মোট ২৫টি ট্রফি জিতেছেন এবং যেখানেই খেলেছেন সেখানেই গোল উদযাপন করেছেন। এদিনসন কাভানি বিশ্বের সেরা স্ট্রাইকারদের একজন, তার গোলস্কোরিং রেকর্ডেই তা প্রমাণিত।” সোমবার রাতে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে স্ট্যান্ডেও ছিলেন কাভানি। যদিও ম্যাচটা সুখকর হয়নি তার ও দলের জন্য। ১-০ গোলে হেরে যায় ভালেন্সিয়া। এবারের লা লিগায় এখন পর্যন্ত তিন ম্যাচের একটিতে জিতে ৩ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে ভালেন্সিয়া।

প্রভাতী খবর ডেস্ক

৩০ আগস্ট, ২০২২,  11:12 PM