শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

রেকর্ড ট্রান্সফার ফি’তে ইউনাইটেডে ব্রাজিলিয়ান অ্যান্তনি

#
news image

কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অ্যান্তনিকে দলে ভেড়াচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। এবার সেটিই সত্যি হলো।

আয়াক্স থেকে পাঁচ বছরের চুক্তিতে রেড ডেভিলস শিবিরে যোগ দিলেন এই ব্রাজিলিয়ান।

নিজেদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে মঙ্গলবার (৩০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে ম্যানচেস্টার ইউনাইটেড।  

গত মৌসুমের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া ম্যানচেস্টার ইউনাইটেড। এজন্য নতুন কোচ এরিক টেন হাগকে দল সাজানোর সব ক্ষমতা দিয়েছে তারা। এই ডাচ কোচও বেশ সরব এ ব্যাপারে। তার ইচ্ছাতেই এবার আয়াক্স থেকে রেকর্ড ট্রান্সফার ফি'তে অ্যান্তনিকে দলে ভিড়িয়েছে ইংলিশ জায়ান্টরা।  

ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আয়াক্সের তরুণ ব্রাজিলিয়ান উইঙ্গারকে আনতে ৯৫ মিলিয়ন ইউরো খরচ করছে ইউনাইটেড। সেই সঙ্গে ৫ মিলিয়ন ইউরো থাকছে বোনাস হিসেবে। ২২ বছর বয়সী অ্যান্তনি যুক্তরাজ্যের ভিসা পেলেই উড়াল দেবেন ম্যানচেস্টারের উদ্দেশে। এরপর স্বাস্থ্য পরীক্ষা শেষে হবে চুক্তি স্বাক্ষর।

যৌথভাবে এখন ইউনাইটেডের দ্বিতীয় দামি খেলোয়াড় অ্যান্তনি। এর আগে সমান অর্থ খরচ করে ডিফেন্ডার হ্যারি ম্যাগুইরকে কিনেছিল তারা। আর ১০৫ মিলিয়ন ইউরো খরচ করে কেনা পল পগবা আছেন শীর্ষে। যদিও ফরাসি মিডফিল্ডার এখন খেলেন জুভেন্টাসে। তাছাড়া ম্যাগুইর ও পগবার সাইনিং ইউনাইটেডের জন্য ফলপ্রসূ প্রমাণিত হয়নি।  

নেদারল্যান্ডসের শীর্ষ ক্লাব আয়াক্সের জার্সিতে ৮২ ম্যাচে ২৫ গোলের পাশাপাশি ২২টি অ্যাসিস্ট আছে অ্যান্তনির নামের পাশে। ২০২০ সালে ব্রাজিলের ক্লাব সাও পাওলো থেকে ডাচ জায়ান্টদের দলে যোগ দেওয়ার পর তখনকার কোচ টেন হাগের অধীনে খেলেছেন তিনি। ফলে ইউনাইটেডের বর্তমান কোচের সঙ্গে তার সম্পর্ক বেশ পুরনো।

ব্রাজিলের জার্সিতে ২০২১ সালের অক্টোবরে অভিষেক হয়েছে অ্যান্তনির। তিতের দলে ৯ ম্যাচে জায়গা হয়েছে তার; করেছেন ২টি গোল। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগে আয়াক্সের জার্সিতে ১১ ম্যাচে ৭ গোল করেছেন অ্যান্তনি।  

প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়দের মধ্যে যৌথভাবে চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছেন অ্যান্তনি। তার চেয়ে বেশি দামে পগবাকে ইউনাইটেড, রোমেলু লুকাকুকে চেলসি ও জ্যাক গ্রিয়ালিশকে ম্যানচেস্টার সিটি দলে ভিড়িয়েছিল।  

এই গ্রীষ্মের দলবদলে এখন পর্যন্ত ৫ জনকে দলে ভেড়াল ইউনাইটেড। এর আগে আয়াক্স থেকে ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস, রিয়াল মাদ্রিদ থেকে মিডফিল্ডার কাসেমিরো, ফেইনুর্ড থেকে ফুল-ব্যাক টাইরেল ম্যালাসিয়া এবং ফ্রি ট্রান্সফারে প্লে-মেকার ক্রিস্টিয়ান এরিকসেনকে দলে ভিড়িয়েছে তারা।  

প্রভাতী খবর ডেস্ক

৩১ আগস্ট, ২০২২,  12:26 AM