শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

শ্রীরামের মতামত নিয়েই চূড়ান্ত হবে টাইগারদের বিশ্বকাপ স্কোয়াড

#
news image

এক সপ্তাহেরর ছুটি শেষে চলতি সেপ্টেম্বরের ১১-১২ তারিখ থেকে আবার অনুশীলন শুরু হবে টাইগারদের। ধারণা করা হচ্ছে সেটা মূলতঃ নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় তিনজাতি আসরের জন্য।

আগেই জানা হয়ে গেছে যে, নিউজিল্যান্ড সফরে তিনজাতি আসর আর টি টোয়েন্টি বিশ্বকাপে দল চূড়ান্ত করার আগে জাতীয় দলের ভেতরের এবং কাছাকাছি থাকা বাইরের কিছু ক্রিকেটারকে খুঁটিয়ে দেখতে চেয়েছেন শ্রীধরন শ্রীরাম।

তাই ওই প্র্যাকটিস সেশনে অন্তত তিনদিন নেটে ক্রিকেটারদের ব্যাটিং ও বোলিং পাখির চোখে পরখ করবেন জাতীয় দলের টি-টোয়েন্টি ফরম্যাটের নতুন টেকনিক্যাল অ্যাডভাইজার।

আজই জানা গেছে, সেই ক্যাম্পে থাকছেন না সাকিব আল হাসান। টাইগার টি-টোয়েন্টি আর টেস্ট ক্যাপ্টেন তখন দেশেই থাকবেন না। সিপিএল খেলতে থাকবেন ওয়েস্ট ইন্ডিজে। সে লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার মধ্যরাতেই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়বেন সাকিব। সেখান থেকে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে পাড়ি জমাবেন তিনি।

সাকিব না থাকলেও আরও জনা কুড়ি-পঁচিশেক ক্রিকেটারকে খুব কাছ থেকে পরখ করবেন শ্রীরাম। নির্বাচক আব্দুর রাজ্জাক আজ জানিয়ে দিলেন কেন ও কী কারণে শ্রীরাম জাতীয় দলের ভেতরে ও আশপাশে থাকার ক্রিকেটারদের খুব কাছ থেকে দেখতে চেয়েছেন?

রাজ্জাক জানান, জাতীয় দল ও তার আশপাশে থাকা ক্রিকেটারদের কার কি অবস্থা? তা দেখতে চেয়েছেন শ্রীরাম। রাজ্জাক যোগ করেন, ‘একেক জনের সিস্টেমটা একেক রকম হয়ে থাকে। তিনি মনে করছেন দেখার দরকার, যে কারণে আমাদের (নির্বাচকদের) আসলে কোন আপত্তি নেই। অনুশীলনে ন্যাশনাল টিমের কাছাকাছি বা খেলার মত যত খেলোয়াড় আছে সবাই থাকবে।’

নির্বাচক রাজ্জাকের কথায় মিলেছে আরও একটি আভাস। তাহলো টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত করার ব্যাপারেও নতুন টেকনিক্যাল অ্যাডভাইজার শ্রীধরন শ্রীরামের মতামত নেয়া হবে। সে কারণেই তিনি সম্ভাব্য ক্রিকেটারদের সবাইকে নিজ চোখে ব্যাট ও বল হাতে দেখে নিতে চেয়েছেন।

তার দেখা হওয়ার পর নির্বাচকদের সঙ্গে বসেই দল চূড়ান্ত হবে, এমন গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাজ্জাক বলেন, ‘দেখেন কোনো একটা টিম যখন ঘোষণা করা হয় তখন ম্যানেজমেন্ট সহ অনেককে নিয়ে আসলে ঘোষণা করা হয়। কিছু কথাবার্তা তো ইতিমধ্যে হয়ে আছে। তবে ও (শ্রীরাম) আসলে ওর সঙ্গে আবারো কথা হবে। তখন আসলে বোঝা যাবে লাইন আপ কি দাঁড়াবে?

রাজ্জাক যোগ করেন, ‘শ্রীরাম একাধিক ক্রিকেটারকে দলে টানতে পারেন। আবার তার কথায় দু’একজনকে বাদও দেয়া হতে পারে। হয়তো এমনও হতে পারে দুই একজনকে দলে আনতে হবে, আবার হয়তোবা দুজনকে বাদ দেয়া লাগতে পারে। তাই এ বিষয়ে কথা বলে দেখি কি হয়।’

প্রভাতী খবর ডেস্ক

০৭ সেপ্টেম্বর, ২০২২,  12:27 AM