শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

নাদালকে বিদায় করে টিয়াফোর চমক

#
news image

ইউএস ওপেন টেনিসে কোয়ার্টার ফাইনালের আগেই ঘটলো অঘটন। শেষ ষোলোর লড়াইয়ে বিশ্বের দুই নম্বর তারকা রাফায়েল নাদালকে বিদায় করে দিয়ে শেষ আটে উঠে গেলেন যুক্তরাষ্ট্রের তারকা ফ্রান্সেস টিয়াফো। গ্র্যান্ড স্লামে টানা ১৭ জয়ের পর হারের তিক্ত স্বাদ পেলেন নাদাল।

আর্থার অ্যাশলে স্টেডিয়ামে নাদালকে চমকে দিয়ে ৩-১ সেটে ম্যাচ জিতেছেন টিয়াফো। প্রথম সেট টিয়াফো জেতেন ৬-৪ গেমে। পরের সেটে একই ব্যবধানে জিতে ঘুরে দাঁড়ান নাদাল। তবে পরের দুই সেট ৬-৪ ও ৬-৩ গেমে জিতে ম্যাচ নিজের করে নেন টিয়াফো।

এ নিয়ে নিজের ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো কোনো গ্র্যান্ডস্লামের কোয়ার্টার ফাইনালে উঠলেন যুক্তরাষ্ট্রের ২৪ বছর বয়সী এ তরুণ তারকা। এর আগে ২০১৯ সালের অস্ট্রেলিয়ান ওপেনে সেরা আটে ছিলেন তিনি। তবে সেখানেই থেমে যায় তার যাত্রা।

এবার নাদালকে হারিয়ে যেনো বিশ্বাসই করতে পারছেন না নিজের সাফল্য। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় টিয়াফো বলেছেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না। তিনি অবশ্যই সর্বকালের সেরাদের একজন। আমি আজকে অবিশ্বাস্য টেনিস খেলেছি। তবে সত্যি বলতে বুঝতে পারছি না কী হয়ে গেল!’

পরে সংবাদ সম্মেলনে অবশ্য জানিয়েছেন, নাদালকে হারানোর জন্য নিজের সর্বোচ্চ প্রস্তুতি ও আত্মবিশ্বাস নিয়েই কোর্টে এসেছিলেন টিয়াফো। প্রথম সেট জিতে যাওয়ার পর জয়ের স্বপ্ন আরও উজ্জ্বল হয় তার। পরে আরও দুই সেট জিতে বিদায় করে দেন নাদালকে।

টিয়াফো বলেন, ‘বছর দুয়েক আগে হলে হয়তো নিজেকে বলতাম, নাদালের সঙ্গে খেলতে পারছি, এটাই তো দারুণ ব্যাপার। তবে আজকে আমি যখন কোর্টে যাই, আমার সঙ্গীদের দিকে তাকিয়ে বলেছি, চলো, আজকে জিতে নেওয়া যাক! আমি এখানে এসেছি ইউএস ওপেন জিততে। শেষ পর্যন্ত যেতে চাই আমি।’

অন্যদিকে বিদায় নেওয়ার পর আত্মসমালোচনার পথই বেছে নেন নাদাল, ‘এখন অনেক বিলাপ করতে পারি বা আক্ষেপ হতে পারে, তাতে চিত্র বদলাবে না। অজুহাত বের করার কিছু নেই। নিজের সমালোচনা যথেষ্ট পরিমাণে করতে হবে। সমাধান বের করার ও উন্নতি করার একমাত্র পথ এটিই।’

প্রভাতী খবর ডেস্ক

০৭ সেপ্টেম্বর, ২০২২,  12:29 AM