শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

এশিয়া কাপের ফাইনালে অন-ফিল্ড আম্পায়ার বাংলাদেশের মুকুল

#
news image

ভারত-পাকিস্তানের লড়াইয়ে খেলোয়াড়দের মতো চাপে থাকেন অন-ফিল্ড আম্পায়ারও। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটির উত্তেজনা সামলে দিতে হয় সঠিক সিদ্ধান্ত। এশিয়া কাপে এমন হাই-ভোল্টেজ ম্যাচ দারুণভাবে পরিচালনা করেছেন বাংলাদেশি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। গুরুত্বপূর্ণ মুহূর্তে দিয়েছেন নিখুঁত সিদ্ধান্ত। যা পরিবর্তন হয়নি ভারত-পাকিস্তানের নেয়া রিভিউয়েও। সাহসী এবং দক্ষ আম্পায়ারিংয়ের পুরস্কার পাচ্ছেন মুকুল। এশিয়া কাপের ফাইনালের অন-ফিল্ড আম্পায়ার হিসেবেও মনোনীত হয়েছেন তিনি।

এশিয়া কাপের গ্রুপপর্বেই পাকিস্তান-ভারতের ম্যাচে আম্পায়ার ছিলেন মাসুদুর রহমান মুকুল। সফলভাবে ম্যাচ পরিচালনা করার সুবাদে সুপার ফোরেও দায়িত্ব পান তিনি। এবার ফাইনালেও আম্পায়ারিংয়ে মুগ্ধতা ছড়ানোর পালা মুকুলের।

এশিয়া কাপের আগে আইসিসির প্রতিযোগিতাগুলোর মধ্যে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে মুকুলের। এশিয়া কাপেই প্রথম ভারত-পাকিস্তান ম্যাচ পরিচালনা করেছেন তিনি। এর আগে পাকিস্তানের হোমসিরিজের ম্যাচে আম্পায়ারিং করলেও ভারতের ম্যাচে দায়িত্ব পালন করেননি তিনি।

মাসুদুর রহমান এখন পর্যন্ত সবমিলিয়ে ২৬টি টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারিং করেছেন। তার মধ্যে ১৮ ম্যাচে ছিলেন অনফিল্ড আম্পায়ার। আর ওয়ানডে ম্যাচে দায়িত্ব পালন করেছেন ১৭ বার।

অনলাইন ডেস্ক

১০ সেপ্টেম্বর, ২০২২,  9:55 PM