শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

মুশফিকের জায়গায় সোহান

#
news image

দীর্ঘ রানখরা এবং তীব্র সমালোচনার পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করেছেন মুশফিকুর রহিম। ১৫ বছরের বেশি সময় ধরে তিনি এই ফরম্যাটে খেলছিলেন। কিন্তু ভূমিকা রাখতে পারছিলেন সামান্যই। গত বছর 'রাগ করে' এই ফরম্যাটের কিপিংও বাদ দেন। সেই থেকে ধীরে ধীরে টি-টোয়েন্টি দলে এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন নুরুল হাসান সোহান। এই তরুণ কিপার-ব্যাটারই মুশফিকের বিকল্প হয়ে উঠবেন বলে মনে করেন নির্বাচক হাবিবুল বাশার সুমন। শনিবার মিরপুর শেরে বাংলায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাবিবুল বলেন, '(মুশফিকের বিদায়ে) ডেফিনেটলি বড় গ্যাপ তৈরি হয়েছে। মুশফিকের গ্যাপ পূরণ অতটা সহজ হবে না। কারণ বিগত বছরগুলোতে মুশফিক বাংলাদেশ দলে অনেক অবদান রেখে এসেছে। মুশফিক এই (টি-টোয়েন্টি) ফরম্যাট থেকে সরে গেছে, সোহান ফিরে এসেছে। সোহান সম্ভবত মুশফিকের জায়গা নেবে। ' ইতোমধ্যেই জাতীয় দলের হয়ে তিন ফরম্যাটেই খেলেছেন সোহান। তবে হিটিংয়ের ক্ষমতা থাকায় তাকে টি-টোয়েন্টিতেই সবচেয়ে কার্যকর মনে করা হয়। সোহানকে ঘিরেই এখন টি-টোয়েন্টির পরিকল্পনা সাজাচ্ছে বিসিবি।   ৩৫ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে সোহান এখন পর্যন্ত ১৪.৯ গড়ে ৩১৩ রান করেছেন, স্ট্রাইক রেট ১১৬.৭৯। তার মাঝে নেতৃত্বগুণও আছে। জিম্বাবুয়ে সফরে দুই ম্যাচে নেতৃত্ব দিয়ে প্রশংসিত হয়েছেন। ওই সফরেই পাওয়া আঙুলের চোট কাটিয়ে সোহান এখন মাঠে ফেরার অপেক্ষায়।

প্রভাতী খবর ডেস্ক

১১ সেপ্টেম্বর, ২০২২,  10:09 PM