শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

হকি মাঠে মেয়েদের উৎসবের আমেজ

#
news image

কারা হারলো, কারা জিতলো তা নিয়ে মাথাব্যাথা নেই। দীর্ঘ এক বছর পর স্টিক হাতে মাঠে নামতে পারার আনন্দই যেন বেশি মেয়েদের কাছে। তাই তো ডেভেলপমেন্ট কাপের মোড়কে মেয়েদের চার দলীয় হকি টুর্নামেন্টের উদ্বোধনী দিনটা উৎসবে ভরে থাকলো।

হবে, হচ্ছে করে শুরু হতে বিলম্বই ছিল ডেভেলপমেন্ট কাপ। হকি ফেডারেশনের ঘরের দ্বন্দ্বের বলি হতে বসেছিল এই উদ্যোগ। শেষ পর্যন্ত সব বাঁধা উৎরে শুরু হয়ে গেলো মেয়েদের হকি। পুরো দেশ থেকে সেরা হকি খেলোয়াড়দের নিয়ে লাল, সবুজ, নীল ও হলুদ দল গড়ে এই টুর্নামেন্টের আয়োজন করেছে বাংলাদেশ হকি ফেডারেশন।

মওলানা ভাসানি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেছেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সহসভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আবদুর রশিদ শিকদার, সহসভাপতি সাজেদ এ এ আদেল, জাকি আহমেদ রিপন, মোহাম্মদ ইউসুফ আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, কোষাধ্যক্ষ হাজী মোহাম্মদ হুমায়ুন ও ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটনের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন।

উদ্বোধনী দিনে একটি খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় বাংলাদেশ হকি ফেডারেশন লাল দল ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশনে নীল দলকে। প্রথমার্ধে গোলশূন্য থাকা ম্যাচে লাল দল দুটি গোলই করেছে দ্বিতীয়ার্ধে।

৫৪ মিনিটে নাদিরা পেনাল্টি কর্নার থেকে প্রথম গোল করেন। ফিল্ড আক্রমণে দ্বিতীয় গোলটি করেছেন কনা আক্তার ৫৬ মিনিটে। মঙ্গলবার বাংলাদেশ হকি ফেডারেশন হলুদ দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ হকি ফেডারেশন সবুজ দল।

অনলাইন ডেস্ক

১২ সেপ্টেম্বর, ২০২২,  11:33 PM