শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

ভারতকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

#
news image

নারী সাফ চ্যাম্পিয়নশিপ-২০২২ এর ‘এ’ গ্রুপের তৃতীয় ম্যাচে শক্তিশালী ভারতকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচ থেকে পূর্ণ ৯ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা। অন্যদিকে নারী সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এই প্রথম পরাজয়ের স্বাদ পেল ভারতের মেয়েরা।

ভারতের বিপক্ষে এমন জয়ে জোড়া গোল করেছেন সিরাত জাহান স্বপ্না। অপর গোলটি করেছেন শ্রীমতি কৃষ্ণা রানী সরকার।

আজ মঙ্গলবার রাতে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে হয় আরও একটি গোল। তাতে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা।

ভারতের বিপক্ষে এদিন ম্যাচের ১২ মিনিটেই লিড নেয় বাংলাদেশ। এ সময় বক্সের বাইরে থেকে স্বপ্নার পাস জালে জড়ায়। ২২ মিনিটে কৃষ্ণার গোলে ব্যবধান দ্বিগুণ হয়। বিরতির পর ৫৩ মিনিটে স্বপ্না তার জোড়া গোল পূর্ণ করেন। তাতে বাংলাদেশ এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এর আগে সাবিনার জোড়া গোলে গ্রুপপর্বের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। এরপর সাবিনার হ্যাটট্রিকে দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল লাল-সবুজের জার্সিধারীরা।

অনলাইন ডেস্ক

১৩ সেপ্টেম্বর, ২০২২,  11:52 PM