শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

বৃষ্টিতে হলো না পরীক্ষা-নিরীক্ষা

#
news image

রোদ-বৃষ্টির লুকোচুরিতে সোমবার বাংলাদেশ দলের ক্যাম্প হলেও আজ মঙ্গলবার বৃষ্টির বাগড়ায় সব পণ্ড। দলের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামের পরীক্ষা-নিরীক্ষার এই ক্যাম্পের দ্বিতীয় দিনের ম্যাচ সিনারিও অনুশীলন বাতিল করা হয়েছে। 

ক্রিকেটাররা ফিরেছেন জিমে। সেখানেই ক্যাম্পে ডাকা ক্রিকেটারদের নিয়ে থিওরিটিক্যাল ক্লাস নেবেন শ্রীরাম। এছাড়া বেশ কিছু ক্রিকেটার নিজেদের প্রস্তুতি সারতে যাবেন ইনডোরে। সেখানে যে যার মতো করে অনুশীলন করবেন। এমনটাই নিশ্চিত করেছেন বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম।  

আসন্ন ত্রিদেশীয় সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দল বাছাইয়ের অংশ হিসেবে তিনদিনের ক্যাম্প শুরু হয়েছে সোমবার থেকে। প্রথম দিন ব্যাট-বলের অনুশীলন চালিয়ে ক্রিকেটারদের যাচাই-বাছাই করেছেন শ্রীরাম ও বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তিন দিনের এই ক্যাম্পের জন্য আগে থেকেই বাড়তি বাউন্সের উইকেট প্রস্তুত রাখা হয়েছিল। কিন্তু বৃষ্টিতে উইকেট কিছুটা দেবে গিয়েছিল। তাতে প্রস্তুতিতে কিছুটা সমস্যা হয়েছে। 

তারপরও যেভাবে ক্রিকেটাররা নিজেদের মনোযোগ স্থির রেখে অনুশীলন চালিয়ে গেছেন, তাতে খুশি খালেদ মাহমুদ। কিন্তু আজ স্কিল ট্রেনিংয়ের সুযোগই পেলেন না ক্রিকেটাররা। ১৫ সেপ্টেম্বরের ভেতরে বিশ্বকাপের দল ঘোষণা করতে হবে। দল প্রায় চূড়ান্ত হয়ে গেলেও দুই-একটি জায়গা নিয়েই আলোচনা চলছে। বুধবার শেষ দিনের ক্যাম্পেই হয়তো শ্রীরাম নিজের পছন্দ বেছে নেবেন।

অনলাইন ডেস্ক

১৩ সেপ্টেম্বর, ২০২২,  11:55 PM