শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

ইনজুরিকে বন্ধু মনে করেই লড়ছেন হাসান

#
news image

ইনজুরি কাটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ফিরেছেন পেসার হাসান মাহমুদ। দলে সুযোগ পাওয়ার পর আজ শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন হাসান। সেখানে লক্ষ্মীপুরের এই পেসার জানালেন, ইনজুরি হলো বন্ধুর মতো।

অনুশীলন করার সময় গোড়ালির ইনজুরিতে পড়ে এশিয়া কাপের স্কোয়াড থেকে ছিটকে যান হাসান। সেই চোট কাটিয়ে বিশ্বকাপের স্কোয়াডে ফিরেছেন তরুণ এই পেসার। ফিরেই জানালেন ফিটনেসের গুরুত্ব কতটা।

হাসান বলেন, ‘অবশ্যই চ্যালেঞ্জিং ফিরে আসাটা, পেসারদের জন্য ইনজুরি জিনিসটা একটা বন্ধুর মতো, এসে আবার চলে যায়। এটা নিয়ে কাজ করার মধ্যে থাকতে হবে। ফিটনেস বলেন বা অন্যকিছু, সব মিলিয়ে এটা ধারাবাহিকের ব্যাপার। যখন কাজের মধ্যে থাকবেন তখন আর এ জিনিসটা হবে না।’

বিশ্বকাপ দলে নিজেকে দেখে মোটেও অবাক নন তরুণ এ পেসার। নিজের পারফর্ম্যান্স নিয়ে বেশ আত্নবিশ্বাসী তিনি। সবসময় নিজের সেরাটা দিতে চান এই পেসার।

হাসান বলছিলেন, ‘জিম্বাবুয়েতে যে সিরিজটা খেলেছি, আলহামদুলিল্লাহ ওটা খেলে খুবই কনফিডেন্ট ছিলাম আমি নিজে। যেহেতু এখন বিশ্বকাপ দলে আছি নিজের সেরাটা অবশ্যই দেওয়ার চেষ্টা থাকবে।’

টিম ম্যানেজমেন্ট হয়তো জিম্বাবুয়েতে ভালো করার ফল হিসেবে হাসানকে দলে আবার সুযোগ দিয়েছেন। এ বিষয়ে হাসান বলেন, ‘বলতে গেলে আমার প্রিভিয়াস যে পারফর্ম্যান্স দেখেছেন জিম্বাবুয়েতে, সেটির ওপর আমার কনফিডেন্স ছিল। ওটাকে ধরেই হয়তো আমি দলে থাকতে পারব আশা করেছিলাম। সো, ওটাই হয়েছে। আমাকে বিবেচনায় রেখেছেন বিশ্বকাপ দলে, খুব থ্যাংকফুল।’

অনলাইন ডেস্ক

১৮ সেপ্টেম্বর, ২০২২,  12:04 AM