শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

আফগানিস্তান-বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ বাতিল, অন্য দল খুঁজছে বিসিবি

#
news image

অক্টোবরে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে আরব আমিরাতে সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশ ‘এ’ দলের। কিন্তু আফগানিস্তান এই সিরিজ খেলতে অপারগতা জানিয়েছে। তাই বিকল্প দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। 

অক্টোবরে বাংলাদেশ ‘এ’ দল সংযুক্ত আরব আমিরাত সফর করার কথা ছিল। সূচিতে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে দুইটি চারদিনের ম্যাচ ও পাঁচটি ওয়ানডে ম্যাচ ছিল। কিন্তু আফগানিস্তান ক্রিকেট বোর্ড এই মুহূর্তে সিরিজটি খেলতে আগ্রহী নয়। 

বিসিবি প্রধান নির্বাহী বলেন, 'আফগানিস্তানের অর্থনৈতিক সমস্যা কি না আমি বলতে পারবো না। আরেকটি বোর্ডের কী সমস্যা আমি বলার কেউ না। তারা আমাদের অনুরোধ জানিয়েছে নতুন সূচির জন্য। অন্য সময়ে এই সিরিজগুলো হবে।'

অন্য বোর্ডের সঙ্গে আলোচনা হচ্ছে বলে নিজামউদ্দিন জানান। তিনি বলেন, 'যেহেতু সময়টা ফাঁকা আছে, আমরা অন্য দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। এই সময়ের মধ্যে এটি আয়োজন করার চেষ্টা করবো। দেখা যাক কী হয়।'

১ অক্টোবর মোহাম্মদ মিঠুনের নেতৃত্বে বাংলাদেশ ‘এ’ দল দুবাই উড়াল দেওয়ার কথা ছিল। যে দলে থাকার কথা ছিল সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হকেরও। দায়িত্বে ফেরার কথা ছিল প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর। সবশেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই দল দুই টেস্ট ও তিন ওয়ানডে খেলেছিল।

অনলাইন ডেস্ক

১৮ সেপ্টেম্বর, ২০২২,  11:13 PM