শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

ক্যারিয়ারের শেষ এটিপি টুর্ণামেন্ট খেলতে লন্ডনে পৌঁছেছেন ফেদেরার

#
news image

পেশাদার খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট খেলতে লন্ডনে পৌঁছেছেন ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী রজার ফেদেরার। গত বৃহস্পতিবার সুইস এই টেনিস তারকা ঘোষনা দিয়েছিলেন আসন্ন লেভার কাপই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট।
আগামী ২৩-২৫ সেপ্টেম্বর লন্ডনে লেভার কাপ অনুষ্ঠিত হবে। তার আগে ২২ তারিখে টিম ইউরোপের সাথে শেষ অনুশীলনে অংশ নিবেন ফেদেরার। ফেদেরারের সাথে এই দলে আরো রয়েছেন রাফায়েল নাদাল, নোভাক জকোভিচ, এন্ডি মারের মত বিশ্ব তারকার। সাথে আরো রয়েছেন তরুণ কাসপার রুড ও স্টিফানোস সিতসিপাস।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি চিঠির মাধ্যমে ফেদেরার তার অবসরের ঘোষনা দিয়েছেন। বর্ণাঢ্য ক্যারিয়ারে ফেদেরার ১০৩টি এটিপি সিঙ্গেলস শিরোপা জিতেছেন, সব মিলিয়ে জয়ী হয়েছেন ১২৫১টি ম্যাচে। এছাড়া রেকর্ড আটটি উইম্বলডন শিরোপাসহ জয় করেছেন ২০টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা।
অবসরের চিঠিতে রজার ফেদেরার লিখেছেন, ‘আগামী সপ্তাহে লন্ডনে অনুষ্ঠিতব্য লেভার কাপ আমার ক্যারিয়ারের শেষ এটিপি ইভেন্ট। অবশ্যই আমি ভবিষ্যতে আরো টেনিস খেলবো, কিন্তু সেটা গ্র্যান্ড স্ল্যাম কিংবা কোন ট্যুর নয়। এটা আমার জন্য কঠিন একটি সিদ্ধান্ত ছিল। ট্যুর সারাজীবন আমাকে যা দিয়েছে তা সত্যিকার অর্থেই মিস করবো। কিন্তু একইসাথে এ জীবনে যা পেয়েছি সেটাও উপভোগ করতে চাই। এই মুহূর্তে আমি নিজেকে পৃথিবীর অন্যতম সৌভাগ্যবান একজন মানুষ হিসেবে বিবেচনা করছি।’
লেভার কাপে টিম ওয়ার্ল্ডের বিপক্ষে লড়াইয়ে নামবে টিম ইউরোপ। টিম ওয়ার্ল্ডে জন ম্যাকেনরোর নেতৃত্বে আরো রয়েছেন দিয়েগো শুয়ার্টজম্যান, এ্যালেক্স ডি মিনার, ফ্রান্সেস টিয়াফো, জ্যাক সক, ফেলিক্স অগার-আলিয়াসিমে ও টেইলর ফ্রিটজ। দলের স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে সম্প্রতি যুক্ত হয়েছেন টমি পল।

অনলাইন ডেস্ক

২০ সেপ্টেম্বর, ২০২২,  9:49 PM