শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

আমার যাত্রা শেষ হয়ে যায়নি: রোনালদো

#
news image

বয়সের কাঁটা ৩৭ পেরিয়ে গেছে গত ফেব্রুয়ারিতে। বয়সের ছাপ খেলার মাঠে পড়ুক বা না পড়ুক, এরই মধ্যে ক্লাব ফুটবলে ম্যানচেস্টার ইউনাইটেডের মূল একাদশে জায়গা হারিয়ে ফেলেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। তাকে শেষ দিকে বদলি হিসেবে নামান হেড কোচ এরিক টেন হাগ।

যে কারণে নিন্দুক-সমালোচক থেকে শুরু করে ভক্ত-সমর্থকরা পর্যন্ত চিন্তায় পড়ে গেছেন, তবে কি সময় ফুরিয়ে এসেছে পর্তুগিজ সুপারস্টারের? আর কি সেরা রূপে দেখা যাবে না পাঁচবারের ব্যালন ডি অর জয়ী এ তারকাকে? এ প্রশ্নের উত্তর দিয়েছেন খোদ রোনালদো।

চলতি বছর হতে যাওয়া কাতার বিশ্বকাপ তো বটেই, ২০২৪ সালের ইউরো কাপেও খেলার লক্ষ্য রয়েছে রোনালদোর। এখনই সময় শেষ হয়ে যায়নি জানিয়ে রোনালদো বলেছেন, ‘আমার জার্নিটা অনেক লম্বা। তবে এ সুযোগে সবাইকে জানিয়ে দিতে চাই, আমার যাত্রা শেষ হয়ে যায়নি।’

পর্তুগিজ ফুটবল ফেডারেশনের অনুষ্ঠানে হাজির হয়ে দলের অধিনায়ক আরও বলেন, ‘আমি এখনও অনুপ্রাণিত বোধ করি, আমার লক্ষ্য অনেক উঁচু। অনেক তরুণ খেলোয়াড়ের সঙ্গে আমি দলের বিবেচনায় আছি এবং এই বিশ্বকাপের সঙ্গে ২০২৪ সালে ইউরো কাপেও খেলতে চাই।’

এরই মধ্যে রোনালদোর পেশাদার ক্যারিয়ারের দুই দশক পূরণ হয়েছে। পর্তুগাল জাতীয় দলের হয়ে খেলে ফেলেছেন ১৮৯টি আন্তর্জাতিক ম্যাচ। তার যে লক্ষ্য, তাতে অচিরেই ম্যাচের ডাবল সেঞ্চুরি করে ফেলবেন রোনালদো।

অনলাইন ডেস্ক

২১ সেপ্টেম্বর, ২০২২,  10:55 PM