শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

সিপিএল: টানা দ্বিতীয় ম্যাচে সেরা হলেন সাকিব

#
news image

ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) টানা দ্বিতীয়বারের মত ম্যাচ সেরা হলেন গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে খেলা বাংলাদেশের সাকিব আল হাসান। 
গতরাতে সিপিএলের লিগ পর্বে বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে গায়ানার শেষ ম্যাচে ব্যাট হাতে ৫৩ ও বল হাতে ১ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন সাকিব। ম্যাচটি ৫ উইকেটে জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় দল হয়ে প্রথম কোয়ালিফাইয়ারে খেলবে গায়ানা। ১০ ম্যাচে ১১ পয়েন্ট গায়ানার। সমানসংখ্যক ম্যাচে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ দল হয়েছে বার্বাডোজ। তাই প্রথম কোয়ালিফাইয়ারে গায়ানার প্রতিপক্ষ বার্বাডোজ।   
ম্যাচে আগে  ব্যাট হাতে ভাল করতে পারেনি বার্বাডোজ। গায়ানার বোলারদের তোপে ১৫ বল বাকী থাকতে ১২৫ রানে গুটিয়ে যায় বার্বাডোজ। ২ দশমিক ৩ ওভার বল করে ১২ রানে ১ উইকেট নেন সাকিব। দলের পক্ষে রোমারিও শেফার্ড ১৪ রানে নেন ৩ উইকেট। 
১২৬ রানের টার্গেটে ১৮ রানে দুই উইকেট হারায় গায়ানা। তৃতীয় উইকেটে আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজকে নিয়ে ৪৪ বলে ৭৯ রান যোগ করেন সাকিব। ব্যাট হাতে  মারমুখী মেজাজে থাকা সাকিব  ৩০ বলে ৫৩ রান করে আউট হন তিনি। ইনিংসে ৫টি চার ও ৩টি ছক্কা  মারেন সাকিব। 
দলীয় ৯৭ রানে সাকিব ফিরলেও, গায়ানার জয় পেতে সমস্যা হয়নি। ৩৩ বল বাকী রেখেই জয় তুলে নেয় তারা। গুরবাজ ২২, অধিনায়ক শিমরোন হেটমায়ার ১০ ও কেমো পল অপরাজিত ১২ রান করেন। 
গায়নার নবম অর্থাৎ আগের ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ব্যাট হাতে ২৫ বলে ৩৫ রান ও বল হাতে ২০ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন সাকিব। 
অবশ্য এবারের আসরের শুরুতে নিজেকে মেলে ধরতে পারেননি সাকিব। গায়ানার হয়ে সপ্তম ম্যাচ থেকে খেলা শুরু করেন তিনি। নিজের প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে গোল্ডন ডাক ও বল হাতে ৬৩ রানে ৩ উইকেট নিয়েছিলেন সাকিব। ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে এসে এখন দারুন ছন্দে আছেন সাকিব। 

অনলাইন ডেস্ক

২৬ সেপ্টেম্বর, ২০২২,  9:47 PM