শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

আয়ারল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

#
news image

বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত হয়ে গিয়েছিল ফাইনালে নাম লেখানোর পরই। তবে ফাইনালেই থেমে থাকলো না বাংলাদেশের মেয়েদের অগ্রযাত্রা। বিশ্বকাপ বাছাইয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো নিগার সুলতানার দল।

আবুধাবিতে রোববার (২৫ সেপ্টেম্বর) দিনগত রাতে বিশ্বকাপ বাছাইয়ের ফাইনালে আয়ারল্যান্ডকে ৭ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

বোর্ডে খুব বড় পুঁজি ছিল না। আইরিশদের সামনে লক্ষ্য ছিল ১২১ রানের। তবে বাংলাদেশের মেয়েদের দুর্দান্ত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে প্রতিপক্ষ।

২৪ রানে ৩টি আর ৫৮ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে পড়ে আয়ারল্যান্ড। তবে শেষের দিকে নয় নম্বর ব্যাটার আরনেলে কেলির ২৪ বলে অপরাজিত ২৮ রানে ভর করে পরাজয়ের ব্যবধান কমায় আইরিশরা। ৯ উইকেটে ১১৩ রানে থামে তাদের ইনিংস।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল রুমানা আহমেদ। ২৪ রানে তিনি নেন ৩ উইকেট। দুটি করে উইকেট নেন সানজিদা আক্তার, নাহিদা আক্তার আর সোহেলি আক্তার। সালমা খাতুন উইকেট না পেলেও ৪ ওভারে খরচ করেন মাত্র ২১ রান।

এর আগে ফারজানা হক দুর্দান্ত ব্যাটিং করেন। ৫৫ বলে তার ব্যাট থেকে আসে ৬১ রান। তবুও বাংলাদেশ নারী ক্রিকেট দলের স্কোর ১২০ রানের বেশি হয়নি।

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা।

ব্যাট করতে নেমে ৬ রান করে শুরুতে মুরশিদা আউট হয়ে গেলেও ফারজানা হক দারুণ ব্যাটিং করতে থাকেন। অন্যদিকে একপ্রান্তে নিয়মিত উইকেট পড়তেই থাকে।

নিগার সুলতানা ৬ রান করে, রুমানা আহমেদ ২১ রান করে, সোবহানা মোস্তারি ৬ রান করে, রিতু মনি ৯ রান করে, সালমা খাতুন ৪ রান করে আউট হয়ে যান। নাহিদা আক্তার অপরাজিত থাকেন ৩ রানে।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১২০ রান সংগ্রহ করে বাংলাদেশ। আয়ারল্যান্ডের হয়ে লরা ডেলানি ৩টি, কারা মুরাই ২টি, আরলেনে কেলি নেন ২ উইকেট। এইমের রিচার্ডসন নেন ১ উইকেট।

অনলাইন ডেস্ক

২৬ সেপ্টেম্বর, ২০২২,  10:47 PM