শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

লিগ ওয়ান: বদলী বেঞ্চ থেকে উঠে এসে পিএসজিকে জয় উপহার দিলেন এমবাপ্পে

#
news image

বদলী বেঞ্চ থেকে উঠে এসে লিগ ওয়ানে পিএসজিকে জয় উপহার দিয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। শনিবার নিসের বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নিয়ে টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করেছে প্যারিস সেন্ট জার্মেই(পিএসজি)।
কোচ ক্রিস্টোফে গালটিয়ার কাল মূল একাদশ থেকে বিশ্রাম দিয়েছিলেন এমবাপ্পেকে। মূলত বেনফিকার বিপক্ষে বুধবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচকে সামনে রেখেই গালটিয়ার এই সিদ্ধান্ত নিয়েছেন বলে ইঙ্গিত পাওয়া গেছে। বিশ্বকাপের আগে ছয় সপ্তাহে পিএসজি ১১টি ম্যাচে অংশ নিবে। এমবাপ্পের স্থানে কাল মাঠে নেমেছিলেন ২০ বছর বয়সী আরেক ফরাসি তরুন এ্যাটাকার হুগো একিটিকে। পিএসজির হয়ে একিটিকের এটাই মূল একাদশে প্রথম ম্যাচ। 
পার্ক ডি প্রিন্সেসে অবশ্য ২৯ মিনিটে পিএজসিকে লিড এনে দিয়েছিলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন সুপারস্টারের কার্লিং ফ্রি-কিক নিসের দেয়ালের ওপর দিয়ে গোলরক্ষক কাসপার শিমিচেলকে বোকা বানিয়ে জালে প্রবেশ করে। শিমিচেলের দাঁড়িয়ে তা দেখা ছাড়া আর কিছুই করার ছিলনা। 
বিরতির পরপরই ৪৭ মিনিটে গায়েটান লাবোরডে সফরকারী নিসের হয়ে সমতা ফেরান। এই মৌসুমের আগে গালটিয়ারের অধীনে নিসে খেলেছেন লাবোরডে। পিএসজির রক্ষনভাগের বড় ভুলে লাবোরডে সমতা ফেরাতে দেরী করেননি। ৫৯ মিনিটে একিটিকের পরিবর্তে মাঠে নামেন এমবাপ্পে। ম্যাচ শেষের ৭ মিনিট আগে এমবাপ্পে জয়সূচক গোলটি করেন। এনিয়ে মৌসুমের অষ্টম গোল করলেন এমবাপ্পে। এর ফলে লিগ ওয়ানে সর্বোচ্চ গোলদাতার তালিকায় সতীর্থ নেইমারের সাথে সমানভাকে শীর্ষে নাম লেখালেন এই ফরাসি তরুন। 
শুক্রবার এ্যাঙ্গার্সকে ৩-০ গোলে পরাজিত করা মার্সেইর থেকে দুই পয়েন্ট এগিয়ে টেবিলের শীর্ষে রয়েছে পিএসজি।
কাল দিনের শুরুতে ধুকতে তাকা স্ট্রাসবার্গকে ৩-১ গোলে পরাজিত করে পঞ্চম স্থানে উঠে এসেছে রেনে। ৯ ম্যাচে একটিও জয় না পাওয়া স্ট্রাসবার্গ মাত্র ৫ পয়েন্ট নিয়ে রয়েছে রেলিগেশন জোনে।

অনলাইন ডেস্ক

০২ অক্টোবর, ২০২২,  9:04 PM