শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

যে কারণে সাকিবের দলে যোগ দিতে দেরি জানালো বিসিবি

#
news image

নিউজিল্যান্ডে শুক্রবার শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজের খেলা। বাংলাদেশ সময় সকাল ৮টায় উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ দল। তবে এই সিরিজের ৪৮ ঘণ্টা আগেও জাতীয় দলের সঙ্গে যোগ দিতে পারেননি অধিনায়ক সাকিব আল হাসান।

আগেই জানা গিয়েছিল, ৬ তারিখের আগে সাকিবের দলের সঙ্গে যোগ দেওয়ার সম্ভাবনা খুব কম। জাগো নিউজের প্রতিবেদনে বিস্তারিত ব্যাখ্যা দিয়েই খবর ছাপা হয়, ত্রিদেশীয় সিরিজের আগেও জাতীয় দলের সঙ্গে অনুশীলন করা হবে না অধিনায়ক সাকিবের।

বুধবার বিকেলে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে এ খবরই জানালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একইসঙ্গে জানানো হয়েছে ভিসাজনিত ঝামেলায় পড়েই মূলত সময়মতো দলের সঙ্গে যোগ দেওয়া হয়নি সাকিবের। যে কারণে ঠিক ম্যাচের আগেরদিনই নিউজিল্যান্ড পৌঁছাচ্ছেন সাকিব।

পুরো পরিস্থিতি ব্যাখ্যা করে বিসিবি জানিয়েছে, মঙ্গলবারই নিউজিল্যান্ড গিয়ে পৌঁছানোর কথা ছিল সাকিবের। সে লক্ষ্যে গত ২ অক্টোবর লন অ্যাঞ্জেলস থেকে তাহিতি হয়ে বিমানভ্রমণের পরিকল্পনা ছিল টাইগার অধিনায়কের। কিন্তু ট্রানজিট ভিসায় ঝামেলা দেখা দেয়।

যে কারণে সেদিন আর লস অ্যাঞ্জেলস থেকে বিমানে ওঠা হয়নি সাকিবের। এজন্যই মূলত পিছিয়ে গেছে সাকিবের নিউজিল্যান্ড যাওয়ার সময়। পুনরায় মঙ্গলবার লস অ্যাঞ্জেলস থেকে নিউজিল্যান্ডের উদ্দেশে যাত্রা করেছেন সাকিব। দীর্ঘ ভ্রমণ শেষে বৃহস্পতিবার দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

অনলাইন ডেস্ক

০৫ অক্টোবর, ২০২২,  10:14 PM