শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

টি-টোয়েন্টি সিরিজের নাম ‘বাংলাওয়াশ’

#
news image

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজে অংশ নিচ্ছে বাংলাদেশ, নিউ জিল্যান্ড ও পাকিস্তান। আগামী শুক্রবার (৭ অক্টোবর) ক্রাইস্টচার্চে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ দিয়ে শুরু হবে এই প্রতিযোগিতা।

প্রথম ম্যাচের দুই দিন আগে বুধবার উন্মোচিত হলো সিরিজের ট্রফি। ফটোসেশনে ছিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, নিউ জিল্যান্ডের কেন উইলিয়ামসন ও বাংলাদেশের সহঅধিনায়ক নুরুল হাসান সোহান।

মজার ব্যাপার হলো, এই সিরিজের নামকরণ হয়েছে ‘বাংলাওয়াশ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ত্রিদেশীয় সিরিজ’ নামে, যে বাংলাওয়াশ শব্দটি ক্রিকেটে আবির্ভুত হয় ২০১০ সালের অক্টোবরে। ওইবার নিউ জিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ, সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার আতাহার আলী খান যার নাম দেন ‘বাংলাওয়াশ’। এরপর কোনও দলকে বাংলাদেশ হোয়াইটওয়াশ করলেই বলা হয় ‘বাংলাওয়াশ’। 

বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান এখনও নিউ জিল্যান্ডে যাননি। ৬ অক্টোবর নিউ জিল্যান্ডে পৌঁছে পরের দিন খেলবেন ম্যাচ।

তিন দল একে অন্যের সঙ্গে দুইবার করে লড়বে। শীর্ষ দুটি দল খেলবে ১৪ অক্টোবরের ফাইনাল। তারপরই বিশ্বকাপে অংশ নেবে তারা।

তিন দেশের অধিনায়ক নিউ জিল্যান্ডে ট্রফি উন্মোচন করেন। একই দিন বুধবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে এই সিরিজের অফিসিয়াল লোগো উন্মোচিত হয়। সিরিজের টাইটেল স্পন্সর ডিটারজেন্ট ব্র্যান্ড ‘বাংলাওয়াশ’ এর মাদার কোম্পানি এএনএইচ এন্ট্রারপ্রাইজ লিমিটেড। এবারই প্রথম কোনও আন্তর্জাতিক সিরিজে যুক্ত হচ্ছে বাংলা হরফে লেখা সিরিজ টাইটেল লোগো। 

সংবাদ সম্মেলন ও লোগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হাবিবুল বাশার, সাবেক ক্রিকেটার রকিবুল হাসানসহ আরও অনেকে।

ত্রিদেশীয় সিরিজের সূচি: প্রত্যেক ম্যাচ শুরু বাংলাদেশ সময় সকাল ৮টায়।

৭ অক্টোবর: বাংলাদেশ বনাম পাকিস্তান, ক্রাইস্টচার্চ

৮ অক্টোবর: নিউ জিল্যান্ড বনাম পাকিস্তান, ক্রাইস্টচার্চ

৯ অক্টোবর: নিউ জিল্যান্ড বনাম বাংলাদেশ, ক্রাইস্টচার্চ

১১ অক্টোবর: নিউ জিল্যান্ড বনাম পাকিস্তান, ক্রাইস্টচার্চ

১২ অক্টোবর: নিউ জিল্যান্ড বনাম বাংলাদেশ, ক্রাইস্টচার্চ

১৩ অক্টোবর: বাংলাদেশ বনাম পাকিস্তান, ক্রাইস্টচার্চ

১৪ অক্টোবর: ফাইনাল, ক্রাইস্টচার্চ

অনলাইন ডেস্ক

০৬ অক্টোবর, ২০২২,  12:02 AM