শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

যেভাবে দলকে আগলে রেখে এগিয়ে নিচ্ছেন সাকিব

#
news image

ত্রিদেশীয় সিরিজ শুরুর মাত্র একদিন আগে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন সাকিব আল হাসান। ভ্রমণক্লান্তি দূর না হওয়ায় সাকিবের খেলার সুযোগ হয়নি প্রথম ম্যাচে। খেলেছেন নিউ জিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে। সাকিব ম্যাচে ফিরলেও বাংলাদেশের জয় ভাগ্য ফেরেনি। সিরিজে দুই ম্যাচে দুটিতেই হার বাংলাদেশের।

বাংলাদেশ সময় বুধবার সকালে তৃতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নিউ জিল্যান্ড। টানা দুই হারে দলের মনোবল ভালো থাকার কথা না। লড়াইয়ের তেজ পাওয়ার কথা না। কিন্তু অধিনায়ক সাকিব দলকে করেছেন প্রাণবন্ত। প্রত্যেকের সঙ্গে আলাদা কথা বলে, প্রত্যেককে মানসিকভাবে সমর্থন জুগিয়ে চাঙ্গা রাখার চেষ্টায় আছেন সাকিব। যার প্রমাণ মেলে গতকাল এক ছবিতে।

তাসকিন ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। যেখানে দেখা যায়, সাকিব তার চার সতীর্থ তাসকিন, মোসাদ্দেক, ইয়াসির ও সৌম্যকে নিয়ে ক্রাইস্টচার্চের রাস্তার ঘুরে বেড়াচ্ছেন। আগের রাতেই যে ম্যাচ হেরেছে তার লেশটুকু নেই। ছবিটি নিয়ে বেশ সমালোচনা হলেও সাকিব যে গোটা দলকে একসঙ্গে রেখেছেন তা প্রমাণ পেয়েছে ভালোভাবেই।

এভাবে দলকে আগলে রাখার কাজই তো অধিনায়কের। সাকিব সেই কাজটা করায় জারপরনাই খুশি বাংলাদেশের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরণ শ্রীরাম।

বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারকে নিয়ে শ্রীরাম বলেছেন, ‘দলে আবহ বজায় রাখতে দারুণ কাজ করছে সাকিব। সে ছেলেদের বাইরে নিয়ে যাচ্ছে, সবসময় কথা বলছে। আমার মনে হয়, এই দলকে সামনে এগিয়ে নেওয়ার পরিস্কার পরিকল্পনা আছে তার।’

অধিনায়ক সাকিবের উপস্থিতিতে দলের পরিবেশ সুন্দর হয়ে যায়। ব্যাটসম্যান সাকিবের উপস্থিতিতে ইনিংসের মিডল অর্ডারে গতি পায়। এমন সাকিববেই তো দরকার বারবার, ‘সাকিব ফেরায় মিডল অর্ডার দারুণ শক্তিশালী হয়ে গেছে। আফিফ ও লিটন যদি মেলে ধরতে পারে নিজেদের, আমাদের ব্যাটিং অর্ডার দুর্দান্ত হয়ে উঠবে।’ যোগ করেন শ্রীরাম।

অনলাইন ডেস্ক

১২ অক্টোবর, ২০২২,  12:47 AM