শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

কোথায় পিছিয়ে পড়ছে বাংলাদেশ, জানালেন সাকিব

#
news image

১০ ওভার শেষে নিউ জিল্যান্ডের রান ৮৭, বাংলাদেশের ৯০। শেষ ১০ ওভারে নিউ জিল‌্যান্ড তোলে ১২১, বাংলাদেশ কেবল ৭০। দিন শেষে বাংলাদেশ ম‌্যাচ হেরেছে ৪৮ রানের ব‌্যবধানে। হারের কারণ ও পরাজয়ের ব‌্যবধানে একটি বিষয় স্পষ্ট, যে ছন্দে নিউ জিল‌্যান্ড এগিয়েছে, বাংলাদেশ সেখানে পিছিয়ে। পিছিয়ে থাকার কারণ নিয়মিত বিরতিতে উইকেট হারানো। 

নিউ জিল‌্যান্ডের ইনিংসে ত্রিশ রানের বেশি জুটি হয়েছে চারটি। বাংলাদেশের কেবল একটি। সেটাও সেই প্রথম ১০ ওভারেই। এরপর সব লেজেগোবরে অবস্থা। একমাত্র সাকিব আল হাসান বাদে কেউই দলের হাল ধরতে পারেননি। সৌম‌্য, সোহান, আফিফ, ইয়াসিররা ২২ গজে আসলেন আর গেলেন। ছন্দ হারিয়ে সেখানেই ম‌্যাচটা হেরে বসে বলে মনে করছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব। 

ম‌্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে সাকিব বলেছেন, ‘রান পেলে অবশ‌্যই ভালো লাগে। আমরা ভালো খেলেছি। উইকেট আগের দিনের তুলনায় আলাদা ছিল। নিউ জিল‌্যান্ড বড় সংগ্রহ পেলেও আমরা তাদের পথেই ছুটছিলাম। আমরা যদি ১৫-২০ রান বেশি করতে পারতাম, ভালো কিছু হতো। উইকেট হারানায় আমাদের ক্ষতিও হয়েছে। আমরা যদি শেষ তিনটি ম‌্যাচের দিকে তাকাই, আমরা ইনিংসের মধ‌্য ওভারগুলোতে ধারাবাহিকভাবে কয়েকটি উইকেট হারাচ্ছি। তাতে আমাদের ছন্দ চলে যাচ্ছে। আমাদের ইনিংস বড় হচ্ছে না।’ 

সাকিব ৭০ রান করেন ৪৪ বলে। এরপর বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ রান ২৩। লিটন ও সৌম‌্য এই রানের দুটি ইনিংস খেলেন। অথচ হ্যাগলি ওভালে এদিন খেলা হয় নতুন উইকেটে। ব্যাটিংয়ের জন্য ছিল দারুণ সহায়ক। তবে সুযোগ কাজে লাগাতে পারেননি বাকিরা। সাকিব আশা হারাচ্ছেন না। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে নিজেদের সেরা কম্বিনেশন তৈরি করে ফেলতে পারবেন বলে বিশ্বাস। 

আর বিশ্বকাপে পা রাখার আগে ত্রিদেশীয় সিরিজের শেষ ম‌্যাচে পাকিস্তানের বিপক্ষে জিততে চান তিনি, ‘আমরা খুব বেশি দূরে নই, কিছু জায়গায় আমাদের উন্নতি করতে হবে। আমরা জানি বিশ্বকাপে আমাদের কোন দলটি যাচ্ছে। আমরা বিশ্বকাপের আগে সেরা কম্বিনেশনটাই শুধু সাজিয়ে নিতে যাচ্ছি। আমরা আগামীকালের ম‌্যাচে জয়ের জন‌্য নামবো। এজন‌্য ম‌্যাচটা আমাদের জন‌্য গুরুত্বপূর্ণ।’ বৃহস্পতিবার একই মাঠে একই সময়ে পাকিস্তানের মুখোমুখি হবে সাকিবরা।

অনলাইন ডেস্ক

১২ অক্টোবর, ২০২২,  10:33 PM