শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

ডিসেম্বরে আসছে ভারতীয় ক্রিকেট দল

#
news image

সাত বছর পর আগামী ডিসেম্বরে বাংলাদেশ সফরে আসছে ভারতীয় ক্রিকেট দল। পহেলা ডিসেম্বর আসা এ সফরে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। ওয়ানডে সিরিজটি আইসিসি সুপার লিগের অংশ না হলেও  টেস্ট সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ ভারত সিরিজের পুর্নাঙ্গ সুচি ঘোষনা করেছে।

ওয়ানডে দিয়ে বাংলাদেশ সফর শুরু করবে ভারত। ৪, ৭ ও ১০ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ওয়ানডে।
ওয়ানডে সিরিজ শেষে ১৪ ডিসেম্বর থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে বাংলাদেশ ও ভারত। সিরিজের প্রথম টেস্ট হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। ২২ ডিসেম্বর থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।  টেস্টটি শেষ হবার পরদিন ২৭ ডিসেম্বর বাংলাদেশ ছাড়বে ভারতীয় ক্রিকেট দল।

সর্বশেষ ২০১৫ সালের জুনে বাংলাদেশ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিলো ভারত। এ সফরে এক ম্যাচের টেস্টের  সিরিজটি ড্র হয়েছিলো। ভারত সিরিজ নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘সাম্প্রতিক ইতিহাসে বাংলাদেশ-ভারত ক্রিকেট ম্যাচ বেশ কিছু দুর্দান্ত মুহূর্ত দু’দেশের ক্রিকেটপ্রেমিদেরকে উপহার দিয়েছে। এ কারণে দুই দেশের লড়াই দেখার জন্য সমর্থকরাই অধীর আগ্রহে অপেক্ষা করে।  ভারতীয় দলকে স্বাগত জানাতে আমরা প্রস্তুত।’ ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি জয় শাহ বলেন, ‘আসন্ন দ্বি-পাক্ষিক সিরিজ উপলক্ষে আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশের ক্রিকেটপ্রেমী জননগণকে শুভেচ্ছা জানাই। দুই দেশেরই অনেক ক্রিকেট সমর্থক রয়েছে এবং আমি মনে করি তারা উপভোগ্য একটি  সিরিজ দেখবে।’

অনলাইন ডেস্ক

২০ অক্টোবর, ২০২২,  9:45 PM