শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

ইউনাইটেড নিয়ে পিটারসেনের বিস্ফোরক মন্তব্য

#
news image

ম্যানচেস্টার ইউনাইটেড ও ক্রিস্তিয়ানো রোনালদোর মধ্যে চলা টানাপোড়েনের মধ্যে বিস্ফোরক এক মন্তব্য করে বসলেন কেভিন পিটারসেন। পর্তুগিজ ফরোয়ার্ডের অসম্মান মেনে নিতে পারছেন না সাবেক এই ইংলিশ ব্যাটসম্যান। এতটাই চটেছেন যে, ইউনাইটেড একজন ভাঁড় দ্বারা পরিচালিত হচ্ছে বলেও তীর্যক মন্তব্য করেছেন তিনি। ওল্ড ট্র্যাফোর্ডে গত বুধবার টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে ছিলেন না রোনালদো। ম্যাচ শেষ হওয়ার আগে ৮৯তম মিনিটে টানেলের দিকে চলে যান তিনি। ওই ঘটনায় জল গড়িয়েছে অনেক দূর। শৃঙ্খলা ভাঙায় শাস্তির খড়গ নেমে এসেছে রোনালদোর কাঁধে। চেলসির বিপক্ষে শনিবারের লিগ ম্যাচের দলে ঠাঁই হয়নি তার। রোনালদোর প্রতি ইউনাইটেডের আচরণ দেখে তবু চুপ ছিলেন পিটারসেন। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে পিটারসেনের ছবি ব্যবহার করে ওল্ড ট্র্যাফোর্ডের দলটি সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট দিলে ফুঁসে ওঠেন তিনি। ফুটবলের মহাতারকাদের একজন রোনালদোও। সাম্প্রতিক সময়ে তার প্রতি ইউনাইটেডের আচরণে ক্ষুব্ধ পিটারসেন ওই পোস্টের নিচে বিস্ফোরক মন্তব্য করেন। “দয়া করে আমার ছবিটা নামান; ভাঁড় দ্বারা পরিচালিত একটা ক্লাব, যারা আমাদের সময়ের সেরা ফুটবলারকে অশ্রদ্ধা করে, তাদের সঙ্গে আমি থাকতে চাই না। ক্রিস্তিয়ানো বস। ওই ভাঁড়টাকে কেউ কখনও মনে রাখবে না, তার জেগে ওঠা দরকার।” ভাঁড় বলতে পিটারসেন হয়তো কোচ টেন হাগকে বুঝিয়েছেন। তার ওই মন্তব্যের পর স্ট্যাটাস মুছে ফেলেছে ইউনাইটেড।

অনলাইন ডেস্ক

২২ অক্টোবর, ২০২২,  11:39 PM