শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

স্টয়নিস তান্ডবে শ্রীলঙ্কা লন্ডভন্ড

#
news image

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। মঙ্গলবার পার্থ স্টেডিয়ামে তারা ৭ উইকেটে হারিয়েছে এশিয়ার চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে।
কথায় বলে- ক্যাচ মিস তো ম্যাচ মিস। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের জন্য এই কথাটা আরও বেশি প্রযোজ্য। বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে আজকের ম্যাচে শ্রীলঙ্কাকে বারবার ধাক্কা খেতে হয়েছে ক্যাচ মিস আর বাজে ফিল্ডিংয়ের জন্য। এরপর মার্কাস স্টয়নিস এসে রীতিমতো সুনামি বইয়ে দিলেন লঙ্কান বোলারদের ওপর। সেই ঝড়ে এলোমেলো হয়ে গেল লঙ্কান বোলিং অ্যাটাক। এদিন শ্রীলঙ্কা টস হেরে ব্যাটিংয়ে নেমে শেষের ঝড়ে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে। জবাবে মার্কাস স্টয়নিসের তাণ্ডবে ১৬.৩ ওভারেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। 

স্টয়নিস মাত্র ১৭ বলে ফিফটি করেন। আর ১৮ বলে ৪টি চার ও ৬ ছক্কায় অপরাজিত ৫৯ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তার সঙ্গে ৪২ বলে ১ ছক্কায় ৩১ রানে অপরাজিত থাকেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। এছাড়া ডেভিড ওয়ার্নার ১১, মিচেল মার্শ ১৮ ও গ্লেন ম্যাক্সওয়েল ২৩ রান করেন। রান তাড়ায় অস্ট্রেলিয়ার শুরুটা হয়েছিল নড়বড়ে। লঙ্কান বোলারদের দাপটে দলীয় ২৬ রানেই মহেশ থিকশানার বলে শানাকার তালুবন্দি হন একবার ক্যাচ দিয়ে বেঁচে যাওয়া ডেভিড ওয়ার্নার (১০)। নতুন ব্যাটার মিচেল মার্শ ব্যক্তিগত ৪ রানে সহজ ক্যাচ দিয়েও বেঁচে যান। ১৭ বলে ১৮ রান করে মার্শ ক্যাচ দিয়ে ফিরেন ধনাঞ্জয়ার বলে। উইকেটে এসেই মারমুখী মেজাজে ধরা দেন গ্লেন ম্যাক্সওয়েল। এই বিধ্বংসী ব্যাটারের সৌজন্যেই ম্যাচে ফিরে অস্ট্রেলিয়া। করুনারত্নের করা ১৩তম ওভারের প্রথম বলে ক্যাচ দিয়ে বেঁচে যান অ্যারন ফিঞ্চ। পরের বলেই ক্যাচ তুলে দেন ম্যাক্সওয়েল। সীমানার ওপর বদলি ফিল্ডার আশান বান্দারা অসাধারণ দক্ষতায় ক্যাচটি তালুবন্দি করে ফেরত পাঠান ১২ বলে ২৩ করা ম্যাক্সওয়েলকে।

ওদিকে শেষ দুই ওভারে আরও ৩১ যোগ করে লঙ্কানরা। তাতেই চ্যালেঞ্জিং পুঁজি পেয়ে যায় এশিয়া কাপ চ্যাম্পিয়নরা। দ্বিতীয় ওভারেই কুসল মেন্ডিসকে (৫) মিচেল মার্শের তালুবন্দি করেন প্যাট কামিন্স। এরপর দ্বিতীয় উইকেটে ৫৮ বলে ৬৯ রানের কার্যকর এক জুটি গড়েন ধনাঞ্জয়া ডি সিলভা এবং পাথুম নিশাঙ্কা। ২৩ বলে ২৬ রান করা ধনাঞ্জয়া আউট হলে ভাঙে এই জুটি। নিশাঙ্কা খেলছিলেন খুবই ধীরগতিতে। তার ৪৫ বলে ৪০ রানের ইনিংসে মাত্র ২টি বাউন্ডারি। অবশেষে ১৪তম ওভারে রান-আউটে থামে তার এই শম্বুক গতির ইনিংস। উইকেটে এসেই মারমুখী ছিলেন চারিথ আশালঙ্কা। ১৫তম ওভারে তিন অংকে পৌঁছায় লঙ্কানদের স্কোর।

এরপরই মিচেল স্টার্কের বলে প্যাট কামিন্সের তালুবন্দি হন ভানুকা রাজাপাক্ষে (৭)। লঙ্কান অধিনায়ক দাসুন শানাকাও ব্যর্থ। ৫ বলে ৩ রান করে ম্যাক্সওয়েলের শিকার হন। হার্ডহিটার হিসেবে পরিচিত হাসারাঙ্গা ডিসিলভাকে (১) শুরুতেই থামিয়ে দেন জস হ্যাজেলউড। সেখান থেকে চারিথ আসালাঙ্কা আর চামিকা করুনারত্নে ১৫ বলে ৩৭ রানের ঝোড়ো জুটি গড়ে দলকে চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দেন। আসালাঙ্কা ২৫ বলে ২ চার আর ৩ ছক্কায় অপরাজিত থাকেন ৩৮ রানে। ৭ বলে ১৪ করেন করুনারত্নে।

অনলাইন ডেস্ক

২৬ অক্টোবর, ২০২২,  12:57 AM