শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

সাকিবের আশা শ্রীরাম বাংলাদেশের কোচ হিসেবে চালিয়ে যাবেন

#
news image

কদিন আগেই বাংলাদেশ দলের টেকনিক্যাল অ্যাসিসট্যান্ট শ্রীধরন শ্রীরাম বলেছিলেন, সময় দিলে বাংলাদেশ ভালো টি-টোয়েন্টি দল হিসেবে গড়ে উঠবে। এবার তার প্রশংসা ঝরলো অধিনায়ক সাকিব আল হাসানের মুখে। শুধু তাই নয়, সাকিব চান শ্রীরাম বাংলাদেশের কোচ হয়েই থাকুক।

শ্রীরামের প্রভাব নিয়ে এক প্রশ্নে মঙ্গলবার সংবাদ সম্মেলনে (১ নভেম্বর) সাকিব বলেন, ‘তার অধীনে আমরা সম্ভবত ১১টি ম্যাচ খেলেছি। এই অল্প সময়ে আমি মনে করি এই তরুণ দলের জন্য সে খুব ভালো করেছে। আমি আশা করি সে বাংলাদেশের কোচ হিসেবে কাজ করে যাবে।’

এশিয়া কাপের আগে অস্ট্রেলিয়ার কোচিং স্টাফে কাজ করা শ্রীরামকে নিয়োগ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কেতাবি পদের নাম টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট হলেও আদতে তিনিই টি-টোয়েন্টির বস। এশিয়া কাপে সাফল্য আসেনি তার অধীনে। এরপর আরব আমিরাতের বিপক্ষে সিরিজে প্রথম জয়ের দেখা পান।

বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজের ৪টি ম্যাচেই বাংলাদেশ হারে। আর বিশ্বকাপে তিন ম্যাচের মধ্যে দুটিতে জয় পেয়েছে। শ্রীরামের কাজ মনে ধরেছে সাকিবদের, ‘আমি মনে করি সে ভালো করেছে। সে আসার পর কিছু নির্দিষ্ট পরিকল্পনার কথা বলেছে যেগুলো নিয়ে কাজ করতে চায়। ছেলেদের সঙ্গে ভালো আছে সে। সে যেভাবে কথা বলে ছেলেরা সেটি পছন্দ করে।’

শ্রীরাম আসার পর বাংলাদেশ দলে রাতারাতি পরিবর্তন না এলেও তিনি বলছেন সময় দিলে ভবিষ্যতে ভালো দল হবে, ‘আমরা আমাদের প্রত্যাশার জায়গায় ঠিকই আছি, ভবিষ্যতের জন্য একটা দল গড়ে তোলা...বেশ সামর্থ্যবান কিছু ক্রিকেটার আছে। আমি বিশ্বাস করি সময় দিলে আমরা ভবিষ্যতে একটা ভালো টি-টোয়েন্টি দল হিসেবে গড়ে উঠবো।’

অনলাইন ডেস্ক

০১ নভেম্বর, ২০২২,  11:05 PM