শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

ভায়েকানোর কাছে রিয়ালের হার, শীর্ষে থাকলো বার্সা

#
news image

লা লিগায় সোমবার রাতে রায়ো ভায়েকানোর কাছে অঘটনের শিকার হলো রিয়াল মাদ্রিদ। স্পেনের শীর্ষ লিগে বর্তমান চ্যাম্পিয়নরা মৌসুমের প্রথম হার মানলো ৩-২ গোলে। ব্যালন ডি’অর জয়ী করিম বেনজেমাকে বিশ্রামে রেখেছিলেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি। উত্তেজনাপূর্ণ ম্যাচে প্রথমার্ধেই গোল পাল্টা গোল হয়।

পঞ্চম মিনিটে ফ্রান গার্সিয়ার ক্রসে চমৎকার ভলিতে গোলমুখ খোলেন সান্তিয়াগো কোমেসানা। মাদ্রিদ কিপার থিবো কোর্তোয়াকে কোনও সুযোগই দেননি।৩০তম মিনিটে কোর্তোয়াকে আবারও পরীক্ষা দিতে হয়েছে। ব্যবধান একে রাখতে ইসি পালাজোনের কাছ থেকে নেওয়া শট রুখে দেন রিয়াল কিপার।

চার মিনিটের ব্যবধানে দুই গোল করে রিয়াল এগিয়ে যায়। মার্কো আসেনসিও ফাউল হলে লুকা মদরিচ পেনাল্টি থেকে সমতা ফেরান। কর্নার কিক থেকে দারুণ হেডে ২-১ করেন এডার মিলিতাও। বিরতির ঠিক আগে রক্ষণের ভুলে রিয়াল আরেকটি গোল হজম করে। ব্যাকপোস্ট থেকে বল পেয়ে আলভারো গার্সিয়া সমতা আনেন।

ভিএআর রিভিউয়ে রিয়ালকে পিছিয়ে পড়তে হয়। ওস্কার ত্রেজোকে থামাতে গিয়ে বক্সের মধ্যে দানি কারভাহালের হাতে বল লাগে। পেনাল্টির আবেদন জানায় স্বাগতিকরা। ভিডিওতে হ্যান্ডবল প্রমাণিত হলে পেনাল্টি পায় ভায়েকানো। ত্রেজো প্রথম শট নেন, রুখে দেন কোর্তোয়া। কিন্তু কিক নেওয়ার সময়ই কারভাহাল ঢুকে পড়ায় দ্বিতীয়বার শট নেন ত্রেজো এবং লক্ষ্যভেদ করেন। ১৩ ম্যাচে ৩২ পয়েন্ট রিয়ালের। বার্সেলোনার (৩৪) চেয়ে ২ পয়েন্ট পেছনে থেকে দ্বিতীয় তারা।

অনলাইন ডেস্ক

০৯ নভেম্বর, ২০২২,  1:31 AM