শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

দাদা হলেন জিদান

#
news image

গত মৌসুমে রিয়াল মাদ্রিদের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর থেকেই ছুটিতে আছেন জিনেদিন জিদান। ছুটি থেকে ফেরার ইচ্ছাও খুব একটা দেখা যাচ্ছে না। 
আর এই ছুটির আমেজটা পরশু বেড়ে গেল আরও। গত পরশু প্রথমবারের মতো দাদা হয়েছেন জিদান। তাঁর বড় ছেলে এনজো জিদান নিজের মেয়ের আবির্ভাবের সুখবর দিয়েছেন কাল।
এনজো ও তাঁর সঙ্গী কারেন গনসালভেস গতকাল ইনস্টাগ্রামে তাঁদের মেয়ের ছবি দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আগে থেকেই সন্তানের আগমনী বার্তা দিয়ে যাচ্ছিলেন এনজো। ২০১৮ সাল থেকে ভেনেজুয়েলার মডেল গনসালভেসের সঙ্গে সম্পর্ক এনজোর। নিজেদের সম্পর্ক আড়ালে রাখতে পছন্দ করেন দুজন। ২০২০ সালে বাগদানও হয়ে গেছে দুজনের। করোনার সংক্রমণের কারণে বিয়ের তারিখ পিছিয়ে গেছে। এর মধ্যেই কাল নিজেদের প্রথম সন্তানের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন দুজন।
জিদান কি পিএসজির কোচ হচ্ছেন? দলবদলের বাজারে কিলিয়ান এমবাপ্পের শোরগোলটা একটু সরিয়ে রাখলে দ্বিতীয় বড় প্রশ্ন এখন এটি।
সাংবাদিকদের কাছে ঘেঁষতে দিচ্ছেন না। এখন পর্যন্ত কোনো সাক্ষাৎকারও দিতে দেখা যায়নি। ফলে, পিএসজির দায়িত্ব নেবেন, নাকি বিশ্বকাপ শেষে ফ্রান্সের কোচ হবেন, সে সম্পর্কেও কোনো ইঙ্গিত মিলছে না।

প্রভাতী খবর ডেস্ক

২২ মে, ২০২২,  12:27 AM