শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট

#
news image

চার ম্যাচ হাতে রেখে স্প্যানিশ লা লিগার শিরোপা নিশ্চিত করেছিল রিয়াল মাদ্রিদ। বাকি থাকা চার ম্যাচে তাদের জয় মাত্র একটিতে। এর মধ্যে শেষ দুই ম্যাচে জয় পায়নি স্প্যানিশ জায়ান্টরা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আগে জয় ছাড়াই লিগ শেষ করলো কার্লো আনচেলত্তির শিষ্যরা।
শুক্রবার রাতে নিজেদের ঘরের মাঠে রিয়াল বেতিসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে রিয়াল। এর আগে কাদিজের সঙ্গে ১-১ গোলে ড্র করে তারা। লিভারপুলের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে নামার আগে পরপর দুই ম্যাচে হোঁচট চিন্তার কারণই বটে।
আগামী শনিবার দিবাগত রাতে লিভারপুলের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে লস ব্লাঙ্কোসরা। ফাইনালে নামার আগে বেতিসের বিপক্ষে লিগের শেষ ম্যাচটিতে সেরা একাদশের প্রায় সবাইকেই নামিয়েছিলেন রিয়াল কোচ। তবু হয়নি কাজের কাজ, মেলেনি গোল।
বিস্ময়কর হলেও সত্যি, ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে এ নিয়ে বেতিসের বিপক্ষে টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকলো রিয়াল মাদ্রিদ। শেষ তিন ম্যাচই হয়েছে গোলশূন্য ড্র। তার আগের দুই ম্যাচে রিয়ালের পরাজয় ছিল ০-১ ও ০-২ গোলে।
এবার জয় দিয়েই শেষটা রাঙিয়ে রাখার মিশনে বেতিসের মুখোমুখি হয়েছিল রিয়াল। বার্নাব্যুতে পুরো ম্যাচে দাপটও ছিল তাদের। ফর্মের তুঙ্গে থাকা ফরোয়ার্ড করিম বেনজেমা পেয়েছিলেন বেশ কয়েকটি সুযোগ। কাজে লাগাতে না পারায় ২৭ গোল নিয়েই লিগ শেষ করলেন তিনি।
রিয়ালের আরেক তারকা খেলোয়াড় গ্যারেথ বেলের এটিই ছিল বার্নাব্যুতে শেষ ম্যাচ। কিন্তু একাদশ তো দূরের কথা, তাকে বেঞ্চেও রাখেননি রিয়াল কোচ আনচেলত্তি। ফলে লস ব্লাঙ্কোসদের হয়ে শেষ হোম ম্যাচটি গ্যালারিতে বসেই দেখেছেন মিলিয়ন ডলার ম্যান বেল।
নিষ্ফলা ম্যাচটি গোলশূন্য ড্র  হলেও অবশ্য পয়েন্ট টেবিলে রিয়ালের কোনো সমস্যা হয়নি। আগেই শিরোপা নিশ্চিত করা ক্লাবটি ৩৮ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে লিগ শেষ করলো। অন্যদিকে ৬৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থান দখল করেছে বেতিস।

প্রভাতী খবর ডেস্ক

২২ মে, ২০২২,  12:31 AM