শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছে না সুপার টুয়েলভ

#
news image

২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর যৌথভাবে আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। চারটি গ্রুপে বিভক্ত হয়ে আসরে ২০টি দল অংশ নিবে। প্রতি গ্রুপে থাকবে পাঁচটি করে দল। প্রতি গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষ দু’টি দল সুপার এইট পর্বে খেলবে। অর্থাৎ ২০২১ বা ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো আগামী আসরে সুপার টুয়েলভ পর্ব থাকছে না। সুপার এইটে উঠা আটটি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। প্রতি গ্রুপে চারটি করে দল খেলবে। প্রতিটি গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল সেমিফাইনালে খেলার সুযোগ পাবে। দুই সেমিতে জয় পাওয়া দু’টি দল ফাইনাল খেলবে। ২০ দলের আগামী বিশ্বকাপে ইতোমধ্যেই ১২টি দল নিজেদের জায়গা নিশ্চিত করেছে। স্বাগতিক হিসেবে ঐ বিশ্বকাপে খেলবে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্র। এ মাসে শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরে সুপার টুয়েলভে সেরা আটে থাকার সুবাদে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড, রানার্স-আপ পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলংকা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস সরাসরি বিশ্বকাপে অংশ নেবে। আগামী বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ এবং আফগানিস্তানও। আইসিসির নিয়মনুযায়ী ১৪ নভেম্বর পর্যন্ত টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সেরা দশের মধ্যে ছিলো তারা। আঞ্চলিক বাছাইপর্ব খেলে বাকি আট দেশকে বিশ্বকাপে জায়গা পেতে হবে। 

প্রভাতী খবর ডেস্ক

২৪ নভেম্বর, ২০২২,  11:06 PM