শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

ওমানকে হারিয়ে বাংলাদেশের বদলা

#
news image

১৫ মে থাইল্যান্ডে এশিয়ান গেমস বাছাই হকিতে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। সুযোগ ছিল আন্তর্জাতিক প্রতিযোগিতায় টানা ১১ ম্যাচ জেতার। কিন্তু সেদিন ফাইনালে ওমানের কাছে ৬-২ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের। ৯ দিনের ব্যবধানে সেই হারের প্রতিশোধ নিল বাংলাদেশ।
ইন্দোনেশিয়ার জাকার্তায় চলমান এশিয়া কাপ হকিতে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ২-১ গোলে হারিয়েছে ওমানকে। বাংলাদেশের একটি করে গোল করেছেন আশরাফুল ইসলাম ও মোহাম্মদ রাকিবুল হাসান। ওমানের একটি গোল রাশেদ আল ফাজারির। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের অধিনায়ক খোরশেদুর রহমান।
গতকাল সোমবার প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার সঙ্গে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ছয় গোল হজম করে বাংলাদেশ। আজও ম্যাচের ছয় মিনিটের মাথায় আশরাফুল পেনাল্টি কর্নার থেকে প্রথমে গোল করে এগিয়ে নেন দলকে। কিন্তু সেই অগ্রগামিতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ১৭ মিনিটে রাশেদ আল ফাজারি ফিল্ড গোলে সমতায় ফেরান ওমানকে।
ওমানের কাছে সর্বশেষ ম্যাচে ছয় গোল হজমের লজ্জাটা যেন তাড়িয়ে বেড়াচ্ছিল খেলোয়াড়দের মনে। সমতায় ফেরার পর তাই রাসেল মাহমুদ জিমিরা গোলের চেষ্টা করেছেন বারবার। শেষ পর্যন্ত ৪০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে জয় নিষ্পত্তিসূচক গোলটি করেন রাকিবুল।
ম্যাচে ওমান ছয়টি পেনাল্টি কর্নার পেলেও সেগুলো ভালোভাবে কাজে লাগাতে পারেনি। তবে বাংলাদেশ মাত্র তিনটি পেনাল্টি কর্নার পেলেও দুটি থেকেই গোল পেয়েছে।
এশিয়া কাপের ‘বি’ গ্রুপে বাংলাদেশের জন্য দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া শক্তির বিচারে এক রকম ধরাছোঁয়ার বাইরে। সেই তুলনায় ওমান বলতে গেলে সমান শক্তির দল।
২০১৩ সালের পর থেকে এ পর্যন্ত আজকের ম্যাচসহ ১২ বার ওমানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এর মধ্যে ছয়বার জিতল বাংলাদেশ। বাকি ছয় বার জিতেছে ওমান।
এবারের এশিয়া কাপে ওমানের বিপক্ষে ম্যাচে জয়ের আশা ছিল সবচেয়ে বেশি বাংলাদেশের। শেষ পর্যন্ত ওমানের সঙ্গে জিতে একটু হলেও স্বস্তির নিশ্বাস ফেলেছেন কোচ ইমান গোবিনাথন কৃষ্ণমূর্তি।
আগামী পরশু গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে মালয়েশিয়ার।

প্রভাতী খবর ডেস্ক

২৫ মে, ২০২২,  12:35 AM