শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

মানসিক সমস্যায় ভুগছে বাংলাদেশের ড্রেসিংরুম

#
news image

ক্রিকেটকে অনেকেই বলে থাকেন মনস্তাত্ত্বিক খেলা। এটা যেমন টেকনিক্যাল, ততটাই মানসিক। আধুনিক ক্রিকেটে ব্যস্ততা বেড়েছে ঢের। প্রায় সারা বছরই জাতীয় দলের খেলোয়াড়দের খেলার মধ্যে থাকতে হয়। এতে ট্রেনিং করে শরীর ফিট রাখা গেলেও মানসিক স্বাস্থ্য ঠিক রাখা যাচ্ছে না। 
সম্প্রতি বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে আলোচিত বিষয় টেস্ট দলের খেলোয়াড়দের মানসিক দুর্বলতা। এজন্য দলের বিদেশি কোচিং প্যানেলের সদস্যরা আঙুল তুলেছেন ক্রিকেটারদের।

টাইগার টেস্ট দলের খেলোয়াড়দের মানসিক অবসাদ এতোটাই প্রকট আকার ধারণ করেছে যে, সেটির প্রভাব পড়তে শুরু করেছে ড্রেসিংরুমের পরিবেশে। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে ঢাকা টেস্ট ১০ উইকেটের হারের পর অকপট এ কথা স্বীকার করেছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। গতকাল মিরপুরে এ বিষয়ে কথা বলেছেন বোর্ডের গেম ডেভলপমেন্ট বিভাগের এই চেয়ারম্যান।

সুজন বলছিলেন, ‘মানসিক জড়তা রয়ে গেছে এটা অস্বীকার করা যাবে না। ছেলেরা কতটুক স্বীকার করবে জানি না। কিন্তু ড্রেসিংরুমে মানসিক সমস্যার একটা বাধা রয়ে গেছে। মানসিকভাবে আমরা হয়ত সেরকম না বা এখনো মানিয়ে নিতে পারছি না।’

তবে প্রশ্ন রয়ে যায়, ব্যর্থতার পিছনে পুরো দায় কি খেলোয়াড়দের মানসিক অবসাদের? নিউজিল্যান্ডে টেস্ট জয়ের পর এই ফরম্যাটে আর তেমন কোনো সাফল্য নেই। এমনকি ঘরের মাঠে পাকিস্তান আর শ্রীলঙ্কাকে পেয়েও ফলাফল পক্ষে আনা গেল না। উল্টো সিরিজ হারের বেদনায় পুড়তে হলো। কিন্তু টেস্ট দলে এমন খেলোয়াড়ের সংখ্যাই তো বেশি, যারা শুধু এই ফরম্যাটাই খেলেন। এজন্য সুজন মানসিকতার সঙ্গে টেকনিক্যাল প্রবলেম আছেও বলে মনে করছেন।

সুজনের ব্যাখ্যা, ‘কথা আসে- টেকনিক্যাল প্রবলেম কি না। টেকনিক্যাল প্রবলেম তো কিছু না কিছু থাকেই। আমরা কোথাও আটকে আছি যেখান থেকে বের হতে পারছি না। মোমেন্টাম নষ্ট থাকে, আত্মবিশ্বাস অনেক কম থাকে। এমন কিছুও হয়ত হচ্ছে। উন্নতির সুযোগ থাকছেই। মূল ৩-৪ জন বোলার ছিল না- এগুলো অজুহাতের মতো। যারা খেলেছে তারা কেন পারবে না? সমস্যাটা কোথায় এটা বের করাই গুরুত্বপূর্ণ।’

প্রভাতী খবর ডেস্ক

২৯ মে, ২০২২,  1:11 AM