শিরোনামঃ
অনিক ও সোহেলের ভুয়া “প্রাচীন পিলার ও কয়েন” চক্রে নিঃস্ব হচ্ছে অনেকে ছাত্রদের সৎ, চরিত্রবান ও দেশ প্রেমে উদ্যোগী হতে হবে : নূর হাকিম মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার দুদক মহাপরিচালক, আটক ২ রিওর বিশ্বমঞ্চে বাংলাদেশি গণমাধ্যম—AIDS ২০২৬–এ অফিসিয়াল মিডিয়া অ্যাক্রেডিটেশন মহিলা দলের সহ-সভাপতি জেবা আমিনা আহমেদের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ ‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা

২৩ বছর পর প্রিমিয়ার লিগে জায়ান্ট নটিংহ্যাম ফরেস্ট

#
news image

একটি প্রিমিয়ার লিগ, দুটি এফএ কাপ, চারটি লিগ কাপ শোকেসে সাজিয়েছে নটিংহ্যাম ফরেস্ট। তাদের নামের পাশে আছে তিনটি ইউরোপ সেরার শিরোপা। দুটি ইউরোপিয়ান কাপ (বর্তমান চ্যাম্পিয়ন্স লিগ) জিতেছে, একটি উয়েফা সুপার কাপ জিতেছে দলটি। অথচ দলটির নাম তরুণ প্রজন্মের অনেক ভক্ত জানেও না। 
কারণ দীর্ঘদিন ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) শীর্ষ পর্যায়ে নেই নটিংহ্যাম ফরেস্ট। রোববার রাতে হুডারর্সফিল্ড টাউনের বিপক্ষে ১-০ গোলে জিতে দীর্ঘ ২৩ বছর পর প্রিমিয়ার লিগে ফিরেছে ক্লাবটি। সেখানেও ভাগ্য সহায় হয়েছে বলেই শীর্ষ লিগে ফিরতে পেরেছে সাবেক প্রভাবশালী ক্লাব নটিংহ্যাম।
নটিংহ্যাম ফরেস্ট প্রথমার্ধের শেষ মুহূর্তে লিড নেয়। তবে ওই গোল আসে প্রতিপক্ষের ফুটবলারের পা থেকে। অর্থাৎ আত্মঘাতী গোলে লিড নেয় নটিংহ্যাম। ৭৩ মিনিটে ওই লিড হারানোর শঙ্কা তৈরি হয়েছিল। তবে ভিএআর চেক করে রেফারি পেনাল্টি প্রত্যাহার করলে স্বপ্ন বেঁচে থাকে নটিংহ্যামের। শেষ পর্যন্ত প্রিমিয়ার লিগে কামব্যাক করে দলটি। 
এর আগে দুই মৌসুম আগে প্রিমিয়ার লিগে ফিরেছে এক সময়ের লিগ চ্যাম্পিয়ন লিডস ইউনাইটেড। গত মৌসুমে দলটি ভালো করলেও সদ্য শেষ হওয়া মৌসুমে আবার অবনমনের শঙ্কায় পড়ে গিয়েছিল। তবে শেষ পর্যন্ত টিকে গেছে আসরে। ইপিএলের চলতি আসরে দ্বিতীয় ধাপে নেমে গেছে নরউইচ সিটি, ওয়াটফোর্ড ও বার্নলি।

প্রভাতী খবর ডেস্ক

৩১ মে, ২০২২,  12:20 AM