শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

উইন্ডিজ সফরে শহীদুলের জায়গায় হাসান মাহমুদ

#
news image

টেস্ট না খেলেও চোট আক্রান্ত পেসার শহীদুল ইসলাম। ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়া হচ্ছে না তার। অনুশীলনে পাঁজরের পাশের পেশিতে টান পড়ায় সিরিজ থেকে ছিটকে গেলেন তিনি। তার জায়গায় তিন সংস্করণেই সুযোগ পাচ্ছেন হাসান মাহমুদ। ফিটনেস টেস্ট উত্তীর্ণ হওয়ায় হাসানকে নিয়েই পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট। 
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর কাছে শহীদুলের বিকল্প সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন,'শহীদুল ছন্দে ছিল। ও চোটে পড়ায় বিকল্প নিতে হচ্ছে। হাসান মাহমুদই হয়তো থাকবে। ঢাকা প্রিমিয়ার লিগে সব ম্যাচ খেলেছে সে। টেস্টের মূল বোলার মুস্তাফিজ, খালেদ, এবাদত। হাসানকে একটু সময় দিলে ভালো। অনুশীলনের সুযোগ পাবে।' 
মুস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ, এবাদত হোসেন, রেজাউর রহমান রাজা ও শহীদুল ইসলামকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্টের পেস বোলিং ইউনিট সাজান জাতীয় দল নির্বাচকরা। আর শেষ মুহূর্তে দল থেকে ছিটকে পড়ায় কিছুটা হতাশ শহীদুল, 'সাইড স্টেইন হঠাৎ করেই হয়ে গেল। ইনজুরির ওপর তো হাত নেই। সামনে অনেক খেলা আছে। আগে সুস্থ হই।' 
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, ফিজিও বায়েজিদুল ইসলাম পর্যবেক্ষণ করে দেড় মাস বিশ্রাম দিয়েছেন শহীদুলকে। সেক্ষেত্রে জিম্বাবুয়ে সফরের আগের হয়তো ফিট হবেন ডানহাতি এ পেসার। ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্টের পাশাপাশি টি২০ দলেও ছিলেন শহীদুল।

প্রভাতী খবর ডেস্ক

০১ জুন, ২০২২,  12:06 AM