শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

উইন্ডিজে অভিজ্ঞতার মূল্য  বোঝাবে বাংলাদেশ দল

#
news image

টেস্ট ক্রিকেটে বিদেশ বিভূঁইয়ে বাংলাদেশ দল প্রথম সিরিজ জেতে ওয়েস্ট ইন্ডিজে, ২০০৯ সালে। তবে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে করা সবশেষে সফরে সাদা পোশাকের ফরম্যাটটা সুখকর যায়নি টাইগারদের। ২০১৮ সালের সে সফরে নিজেদের ইতিহাসে সর্বনিম্ন ৪৩ রানে গুটিয়ে যাওয়ার বিব্রত অভিজ্ঞতা হয় টাইগারদের। এবার আরও একটি সফর সামনে রেখে আলোচনায়, কেমন করবে সফরকারীরা?
বাজিটা অবশ্য বাংলাদেশের পক্ষেই ধরলেন সোহেল ইসলাম। বিসিবির এই কোচের দাবি ২০১৮ থেকে ২০২২, মাঝে কেটে গেছে ৪ বছর, এই ৪ বছরে অভিজ্ঞতা যেমন হয়েছে সাকিব আল হাসানদের, তেমনি পরিণত হয়েছেন তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজরা। আজ মঙ্গলবার মিরপুরে সংবাদমাধ্যমকে এ কথা জানান সোহেল।
সোহেল বলছিলেন, ‘অবশ্যই আমি বলব যে আমাদের ভালো সুযোগ আছে। আমরা সবশেষ যখন ওয়েস্ট ইন্ডিজ ট্যুর করি সেটা ২০১৮ তে এখন ২০২২। তো এই ছেলেগুলোই সেখানে গিয়েছিল টিমের সঙ্গে, তখন মিরাজ, তাইজুল, সাকিব ছিল। তো এদের আসলে অভিজ্ঞতা বেশি হয়ে গেছে চার বছরের মধ্যে তারা এই সময়ের ভেতর দেশের বাইরে বিভিন্ন জায়গা খেলেছে। এই অভিজ্ঞতার তো একটা মূল্য অবশ্যই আছে। আমি আশাবাদী যে তারা ওখানে ভালো করবে।’
তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে এই সফর থেকে আগেই ছুটি নিয়েছেন টাইগারদের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। তার পরিবর্তে ‘ঠেকা’ কাজ চালানো সোহেলও দলের সঙ্গী হননি। তবে এতে খুব একটা সমস্যা সেখছেন না তিনি। মিরাজ-তাইজুলরা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেবে বলে মত তার।
সোহলে বলছিলেন, ‘ওখানকার উইকেট একটু পেস বোলিং ফ্রেন্ডলি থাকে। বাউন্সটা বেশি থাকে। আমাদের উইকেট দেখা যায় একটু লো বাউন্স থাকে। স্কিডি থাকে। তো আমাদের পিচে বল করলে বল স্কিড করে, আর ওখানে দেখা যায় যে আপনি যদি ওই লেংথে বল করেন তো ইজি ব্যাকফুটে খেলা যায়, দেখা যায় যে ওখানে লেংথ সামনে করতে হয় এবং বলে স্পিনও থাকে লাগে। আসলে এ জিনিসগুলো টেকনিক্যাল জিনিস এগুলো এডাপ করেই আগাতে হয়।’
সঙ্গে যোগ করেন সোহেল, ‘আমরা যদি ইতিহাস দেখি বা সাম্প্রতিক টেস্ট দেখি বাইরের দেশে, আপনি দেশে বলেন বাইরে বলেন সব সময় কিন্তু স্পিনাররা বাংলাদেশের জেতা হারার একটা প্রবাহ হিসেবে কাজ করে। এটাই ওখানে হবে।’

প্রভাতী খবর ডেস্ক

০৮ জুন, ২০২২,  12:43 AM