শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

বোলারদের নৈপুন্যে উড়ন্ত সূচনা বিশ্ব চ্যাম্পিয়নদের

#
news image

বোলারদের দুর্দান্ত নৈপুন্যে শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে উড়ন্ত সূচনা করলো বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। 
গতরাতে সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছিলো শ্রীলংকাকে। ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি ১-০ ব্যবধানে এগিয়ে গেল অসিরা। 
কলম্বোতে টস জিতে প্রথমে বোলিং করতে নামে অস্ট্রেলিয়া। ব্যাট হাতে উদ্বোধনী জুটিতে ৩৯ রান পায় শ্রীলংকা। ১৫ বলে ২৬ রান করে অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউডের শিকার হন ওপেনার দানুস্কা গুনাথিলাকা। এরপর ৪৬ বলে ৬১ রানের জুটি গড়ে দলের স্কোর ১’শতে নিয়ে যান আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা ও চারিথ আসালঙ্কা। তখন দলের স্কোর ছিল ১১ দশমিক ৫ ওভারে ১ উইকেটে ১০০। 
১২তম ওভারের শেষ বলে নিশাঙ্কাকে বোল্ড আউট করে জুটি ভাঙ্গেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। নিশাঙ্কার আউটের পরই তাসের ঘরের মত ভেঙ্গে পড়ে শ্রীলংকা ব্যাটিং লাইন-আপ। ১২৮ রানে গুটিয়ে যায় লংকার ইনিংস। ২৮ রানে শেষ ৯ উইকেট হারায় শ্রীলংকা। নিশাঙ্কা ৩৬, আসালঙ্কা ৩৮ ও হাসারাঙ্গা ডি সিলভা ১৭ রান করেন। অস্ট্রেলিয়ার হ্যাজেলউড ৪টি ও স্টার্ক ৩টি উইকেট নেন। 
১২৯ রানের টার্গেট স্পর্শ করতে মোটেও বেগ পেতে হয়নি অস্ট্রেলিয়াকে। অবিচ্ছিন্ন জুটি গড়ে ১৪তম ওভারেই লক্ষ্যপূরণ করে ফেলেন দুই ওপেনার অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার। ৪০ বল খেলে ফিঞ্চ ৬১ ও ৪৪ বলে ৭০ রান করেন ওয়ার্নার। ফিঞ্চের ইনিংসে ৪টি করে চার-ছক্কা এবং ওয়ার্নারের ইনিংসে ৯টি চার ছিলো। ম্যাচ সেরা হন হ্যাজেলউড। 
আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। 

প্রভাতী খবর ডেস্ক

০৮ জুন, ২০২২,  9:14 PM