শিরোনামঃ
অনিক ও সোহেলের ভুয়া “প্রাচীন পিলার ও কয়েন” চক্রে নিঃস্ব হচ্ছে অনেকে ছাত্রদের সৎ, চরিত্রবান ও দেশ প্রেমে উদ্যোগী হতে হবে : নূর হাকিম মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার দুদক মহাপরিচালক, আটক ২ রিওর বিশ্বমঞ্চে বাংলাদেশি গণমাধ্যম—AIDS ২০২৬–এ অফিসিয়াল মিডিয়া অ্যাক্রেডিটেশন মহিলা দলের সহ-সভাপতি জেবা আমিনা আহমেদের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ ‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা

ট্রেইলার নিয়ে হাজির তাপসী-সৃজিত

#
news image

চোখে কাজল, মাথায় হেলমেট। ব্যাট হাতে বাইশ গজে অপেক্ষা তাপসীর। একের পর এক ছক্কা হাকিয়ে বল পাঠিয়ে দিচ্ছেন মাঠের বাইরে। গতকাল সোমবার প্রকাশিত হয়েছে ‘সাবাশ মিঠু’ সিনেমার ট্রেইলার। সৃজিত মুখার্জি পরিচালিত এ সিনেমার ট্রেইলারে এমন দৃশ্য দেখা যায়। ভারতীয় মহিলা ক্রিকেটের আইকন মিতালি রাজের বায়োপিক ‘সাবাশ মিঠু’। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন তাপসী পান্নু। ছোটবেলা থেকে তার ক্রিকেট প্রীতি, ক্রিকেটের সঙ্গে যুক্ত হওয়া, তারপর প্রতিবন্ধকতা ও সংগ্রামের গল্প উঠে এসেছে ২ মিনিট ৪৪ সেকেন্ড দৈর্ঘ্যরে এই ট্রেইলারে। নেটিজেনরাও ভূয়সী প্রশংসা করছেন। নিজের বায়োপিকের ট্রেইলার দেখে আপ্লুত মিতালি রাজ। ট্রেইলার শেয়ার করে তিনি লিখেছেন, ‘এক খেলা, এক দেশ, এক লক্ষ্য, আমার স্বপ্ন! নিজের গল্প আপনাদের সঙ্গে শেয়ার করে খুব ভালো লাগছে, পুরো টিমের কাছে কৃতজ্ঞ।’ চরিত্রটির জন্য নিজেকে শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত করেছেন তাপসী। কঠিন অনুশীলনের মধ্যে বাঁধা ছিল তার রুটিন। কড়া ডায়েটে নিজেকে রেখেছিলেন। পাশাপাশি মাঠে একজন খেলোয়াড়ের শরীরী মেজাজ, মানসিক গঠন যেমন থাকে, তা পুরোপুরি বজায় রাখার জন্য নিজেকে বাইরের জগত থেকেও আলাদা করে নিয়েছিলেন এই অভিনেত্রী। সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মমতাজ সরকার, বিজয় রাজ, ব্রিজেন্দ্র কালা প্রমুখ। আগামী ১৫ জুলাই সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে।

প্রভাতী খবর ডেস্ক

২০ জুন, ২০২২,  10:46 PM